অভিবাসনযুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডধারীরাও হারাতে পারেন অভিবাসন মর্যাদা

যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডধারীরাও হারাতে পারেন অভিবাসন মর্যাদা

আন্তর্জাতিক ডেস্ক

অবৈধ অভিবাসীদের গ্রেপ্তারের পর এবার গ্রিন কার্ডধারীদের নতুন করে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল অভিবাসন কর্তৃপক্ষ। গ্রিন কার্ডধারীদের যদি কারও অপরাধমূলক রেকর্ড থাকে এবং তারা অভিবাসন আইন লঙ্ঘন করেন, তাহলে তাদের গ্রিন কার্ড বাতিল করে বৈধ স্থায়ী বাসিন্দা হিসেবে মর্যাদা কেড়ে নেওয়া হতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।

কাস্টমস এবং সীমান্ত সুরক্ষা (সিবিপি) এক বিবৃতিতে ‘এক্স’ (সাবেক টুইটার)-এ জানিয়েছে, আমাদের দেশের আইন অনুযায়ী, যদি কেউ এই আইন ভঙ্গ করে বা অপব্যবহার করে, তাহলে সরকারের পক্ষে তার গ্রিন কার্ড বাতিল করার অধিকার আছে।’

এজেন্সিটি আরও জানায়, বৈধ স্থায়ী বাসিন্দারা যদি আগে কোনো অপরাধমূলক দণ্ডপ্রাপ্ত হয়ে থাকেন এবং যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় ধরা পড়েন, তাহলে তাদের বহিষ্কারের আগে আটক করা হতে পারে।

এই সতর্কতা এসেছে ট্রাম্প প্রশাসনের চলমান কড়া অভিবাসন অভিযানের প্রেক্ষাপটে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অঙ্গীকার করেছেন, লক্ষ লক্ষ অননুমোদিত অভিবাসীকে বহিষ্কার করবেন। হোয়াইট হাউস যেকোনো অবৈধ অভিবাসীকেই ‘অপরাধী’ আখ্যা দিচ্ছে।

শুধু অননুমোদিত অভিবাসীরাই নয়, বৈধ ভিসা ও গ্রিন কার্ডধারীরাও এখন সরকারের কঠোর আইন প্রয়োগের আওতায় পড়ছেন।

নিউজ উইক একাধিক রিপোর্টে দেখিয়েছে, কীভাবে অনেক গ্রিন কার্ডধারী এবং আবেদনকারী অভিবাসন অভিযানে আটক হয়েছেন।

হোমল্যান্ড সিকিউরিটি পরিসংখ্যান কার্যালয়ের হিসাব অনুযায়ী, ২০২৪ সালের ১ জানুয়ারি পর্যন্ত ১২.৮ মিলিয়ন বৈধ স্থায়ী বাসিন্দা বা গ্রিন কার্ডধারী যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন।

মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা (ইউএসসিআইএস) বলেছে, যারা অভিবাসন আইন লঙ্ঘন করেন, তাদের আইনি স্থিতি হারানো ও বহিষ্কারের সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে।

তবে এলিজাবেথ হাউব স্কুল অফ ল-এর সহকারী অধ্যাপক ও ইমিগ্রেশন জাস্টিস ক্লিনিক-এর পরিচালক অ্যামেলিয়া উইলসন জানিয়েছেন, হঠাৎ করে গ্রিন কার্ড বাতিল করার কোনো ক্ষমতা সরকারের নেই, তার জন্য একটি নির্দিষ্ট আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হয়।

উইলসন নিউজ উইক-কে বলেন, ‘অভিবাসন ও জাতীয়তা আইন’ অনুযায়ী আইন স্পষ্ট হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ একতরফাভাবে স্থায়ী বাসিন্দার স্ট্যাটাস বাতিল করতে পারে না। সংস্থাকে আগে ‘প্রত্যাহারের অভিপ্রায়ের নোটিশ’ দিতে হবে, এবং তারপর সংশ্লিষ্ট ব্যক্তিকে ইমিগ্রেশন জজের সামনে শুনানির সুযোগ দিতে হবে।”

এদিকে ট্রাম্প প্রশাসনে সিবিপি, ইউএসসিআইএস ও আইসিই-এই তিনটি সংস্থা ব্যাপকভাবে সোশ্যাল মিডিয়ায় প্রচারণা শুরু করেছে। এতে অননুমোদিত অভিবাসীদের স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ত্যাগে উৎসাহিত করা, অপরাধমূলক গ্রেপ্তারের তথ্য তুলে ধরা, এবং অতীত প্রশাসনের তুলনায় অনেক বেশি ডিজিটাল উপস্থিতি তৈরি করা হয়েছে।

ট্রাম্প প্রশাসন হামাস-সমর্থিত কর্মকাণ্ডে জড়িত বলে সন্দেহভাজন বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিলের উদ্যোগ নিয়েছে। এর মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভে অংশ নেওয়া এবং পুস্তিকা বিতরণের মতো কর্মকাণ্ড।

এই পদক্ষেপ একটি বিস্তৃত নির্বাহী আদেশের অংশ, যা ইহুদিবিদ্বেষ ও উগ্রপন্থী গোষ্ঠীগুলোর সমর্থকদের টার্গেট করছে। এর আওতায় ফিলিস্তিনপন্থী গ্রিন কার্ডধারীরাও অভিযানের শিকার হচ্ছেন।

ট্রাম্প প্রশাসনের অধীনে অভিবাসন নীতিমালার কড়াকড়ি শুধু অননুমোদিত অভিবাসীদের জন্য নয় বৈধ অভিবাসীরাও এখন তীব্র নজরদারির আওতায় রয়েছেন। গ্রিন কার্ডধারীদের জন্য এখন সবচেয়ে জরুরি বিষয় হলো আইনি অধিকার ও সুরক্ষার পথ সম্পর্কে সচেতন থাকা।

অভিবাসন বিশেষজ্ঞ মরগান বেইলি জানান, ‘আইনগতভাবে গ্রিন কার্ডের মেয়াদ শেষ হলেও বৈধতা শেষ হয় না। আবেদন জমা দেওয়ার পর ইউএসসিআইএস যে রিসিপ্ট নোটিশ দেয়, তা মেয়াদোত্তীর্ণ কার্ডের বৈধতা আরও ৪৮ মাস বাড়িয়ে দেয়।’

তিনি আরও বলেন, এই রিসিপ্ট নোটিশটি বৈধ গ্রিন কার্ডের বিকল্প হিসেবে কাজ করে। নিয়োগকর্তা, বিমান সংস্থা বা অন্য কোনো কর্তৃপক্ষের কাছে এটি গ্রিন কার্ডেরই সমতুল্য দলিল হিসেবে দেখানো যায়। কেউ যদি এই রিসিপ্ট নোটিশও হারিয়ে ফেলেন, তবে ইউএসসিআইএস-এর স্থানীয় অফিস থেকে আই-৫৫১ স্ট্যাম্প সংগ্রহ করে নিজেকে বৈধভাবে প্রমাণ করা সম্ভব।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে চার বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৮ আগস্ট)...

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

বিশেষ সংবাদ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে...

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

এ সম্পর্কিত আরও পড়ুন