অভিবাসন৫ দিনের মধ্যে বাণিজ্যচুক্তি না করলে ৭০ শতাংশ শুল্কারোপ,...

৫ দিনের মধ্যে বাণিজ্যচুক্তি না করলে ৭০ শতাংশ শুল্কারোপ, হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র অফিস

আগামী পাঁচদিনের মধ্যে যেসব দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তিতে পৌঁছাতে পারবে না, তাদের ওপর ৬০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার (৪ জুলাই) সকালে জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

ট্রাম্প বলেছেন, প্রতিদিন ১০ থেকে ১২টি দেশকে চিঠির মাধ্যমে জানানো হবে তাদের নতুন শুল্কহার, যা আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে।

তিনি বলেন, শুল্কহার ৬০ বা ৭০ শতাংশ পর্যন্ত হতে পারে, আবার কিছু ক্ষেত্রে ১০ বা ২০ শতাংশও হতে পারে। এই চিঠিগুলো আগামীকাল (৫ জুলাই) থেকেই পাঠানো শুরু হবে।

তিনি আরও বলেন, আমরা চূড়ান্ত রূপ দিয়েছি। চিঠিতে বলা থাকবে কোন দেশকে কত শুল্ক দিতে হবে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানির ক্ষেত্রে।

গত এপ্রিল মাসে ট্রাম্প বেশিরভাগ বাণিজ্য অংশীদারদের ওপর সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ‘পারস্পরিক শুল্ক’ চাপিয়ে দেন। পরে ৯ এপ্রিল ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশকে তিন মাস সময় দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘পারস্পরিক’ শুল্কচুক্তি করার জন্য। সেই সময়সীমা শেষ হচ্ছে আগামী ৯ জুলাই।

তবে এবার সেই হার ছাড়িয়ে যাচ্ছে। এই ঘোষণার ফলে শেয়ারবাজারে বড় ধরনের ধস নেমেছে এবং মার্কিন ডলার ও বন্ডের দরপতন হয়েছে।

কোন দেশগুলোকে এই চিঠি পাঠানো হবে, তা এখনো স্পষ্ট নয়। তবে ইউরোপীয় ইউনিয়ন ও জাপানকে বারবার ‘অতিরিক্ত সুবিধাভোগী’ বলে সমালোচনা করেছেন ট্রাম্প। এমনকি তিনি জাপানের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। যদিও অনেকের ধারণা, এটি হতে পারে একটি কৌশলগত চাপ।

এদিকে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, কিছু দেশের জন্য সময়সীমা নমনীয় হতে পারে যদি তারা সদিচ্ছার সঙ্গে আলোচনা চালিয়ে যায়। ভারতের ক্ষেত্রে এখনো আলোচনা চলমান থাকায় সময়সীমা বাধ্যতামূলক নয় বলেও উল্লেখ করেন তিনি।

তবে ট্রাম্প শুক্রবার বলেছেন, ‘না, খুব একটা ছাড় দেওয়া হবে না।’ তিনি জানান, প্রায় সব ক্ষেত্রেই ১ আগস্ট থেকে শুল্ক আদায় শুরু হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে চার বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৮ আগস্ট)...

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

বিশেষ সংবাদ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে...

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

এ সম্পর্কিত আরও পড়ুন