অভিবাসনএনবিআরের তিন সদস্য ও এক কমিশনারকে বাধ্যতামূলক অবসর

এনবিআরের তিন সদস্য ও এক কমিশনারকে বাধ্যতামূলক অবসর

ঢাকা অফিস

চট্টগ্রামের কাস্টম হাউসের কমিশনার মো. জাকির হোসেনকে সাময়িক বরখাস্তের পর এবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তিন সদস্য ও এক কমিশনারকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। তারা হলেন- সদস্য (কর গোয়েন্দা ও তদন্ত) মো. আলমগীর হোসেন, সদস্য (কাস্টমস নীতি) হোসেন আহমদ, সদস্য (ভ্যাট নীতি) ড. মো. আবদুর রউফ ও আয়কর কমিশনার (চলতি দায়িত্ব) মো. শব্বির আহমদ।

বুধবার (২ জুলাই) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সহকারী সচিব মো. জাকির হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের সূত্রে এ তথ্য জানা গেছে।

এসব কর্মকর্তাদের অবসর সংক্রান্ত প্রজ্ঞাপনে তাদের চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হয়েছে উল্লেখ করে বলা হয়েছে, ‘যেহেতু সরকার জনস্বার্থে সরকারি চাকরি হতে অবসর প্রদান করা প্রয়োজন মর্মে বিবেচনা করে, সেহেতু সরকারি চাকরি আইন ২০১৮ সার ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকারি চাকরি হতে অবসর প্রদান করা হলো’।

প্রজ্ঞাপনে কোনো ধরনের কারণ উল্লেখ করা হয়নি, তাতে শুধু ‘জনস্বার্থে’ সরকারি চাকরি থেকে অবসরের কথা বলা হয়েছে। তবে এনবিআরের সাম্প্রতিক আন্দোলনে সক্রিয় থাকার কারণে এসব কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে বলে ধারণা করছেন অনেকেই।

এর আগে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির সময় চট্টগ্রাম কাস্টম হাউজ বন্ধ রাখায় সেখানকার কমিশনার মো. জাকির হোসেনকে মঙ্গলবার সাময়িক বরখাস্ত করেছিল সরকার। মঙ্গলবার রাতে এ সংক্রান্ত আদেশ জারি হয়। এতে সই করেন আইআরডি সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে কড়াকড়ি আনছে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সীমিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ বিষয়ে দেশটির বিভিন্ন...

বিশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের...

এ সম্পর্কিত আরও পড়ুন