অভিবাসনফিলাডেলফিয়ায় হঠাৎ ভয়াবহ বিস্ফোরণে ধসে পড়ল তিনটি ভবন

ফিলাডেলফিয়ায় হঠাৎ ভয়াবহ বিস্ফোরণে ধসে পড়ল তিনটি ভবন

যুক্তরাষ্ট্র অফিস

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বিস্ফোরণ ও আগুনে তিনটি ভবন ধসে পড়েছে। এতে একজন নিহত এবং দুই নারী আহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। খবর এনবিসি নিউজের।

ফিলাডেলফিয়া দমকল বিভাগের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যমট জানায়, ভোর ৪টা ৫০ মিনিটের দিকে ‘১৯০০ ওয়েস্ট ব্রিস্টল স্ট্রিটে’ বিস্ফোরণের খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছায়। একই সারিতে থাকা তিনটি ভবনে বিস্ফোরণ ঘটে এবং আগুন ছড়িয়ে পড়ে।

প্রাথমিকভাবে জানা গেছে, দুর্ঘটনাস্থলে মানুষ আটকা পড়ে ছিল। দুজন বয়স্ক নারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, যার একজনের অবস্থা গুরুতর।

প্রতিবেদনে একজনের মৃত্যুর খবর জানানো হলেও স্থানীয় কর্মকর্তারা হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেননি।

ম্যাককার্টি জানান, বিস্ফোরণের প্রাথমিক উৎস বলে মনে করা হচ্ছে এমন বাড়ির কাছে দ্বিতীয় ধসের ঘটনাও ঘটেছে, যার ফলে কমপক্ষে পাঁচটি সারিবদ্ধ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে বিস্ফোরণের সঠিক কারণ এখনও জানা যায়নি এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে কড়াকড়ি আনছে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সীমিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ বিষয়ে দেশটির বিভিন্ন...

বিশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের...

এ সম্পর্কিত আরও পড়ুন