অভিবাসনমালয়েশিয়ায় ৩৬ বাংলাদেশি গ্রেপ্তার, বিস্তারিত তথ্য নেই হাইকমিশনের কাছে

মালয়েশিয়ায় ৩৬ বাংলাদেশি গ্রেপ্তার, বিস্তারিত তথ্য নেই হাইকমিশনের কাছে

মালয়েশিয়া প্রতিনিধি:

মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে ৩৬ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। দেশটির পক্ষ থেকে বিষয়টি জানানো হলেও এ বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য পায়নি কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন।

হাইকমিশন বলছে, এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পেতে দেশটির সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করছেন তারা।

শনিবার (২৮ জুন) সকালে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার শামীম আহসান গণমাধ্যমকে বলেন, আমরা মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তি দেখেছি। আমরা আরও স্পেসিফিক তথ্য পেতে সংশ্লিষ্ট সংস্থা ও কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি।

তিনি আরও বলেন, এই মুহূর্তে বিস্তারিত কোনো তথ্য আমাদের কাছে নেই। আমরা স্পষ্ট তথ্য পাওয়ার আগে এ বিষয়ে নতুন কোনো তথ্য যোগ করার মতো অবস্থায় নেই।

এর আগে গতকাল মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল জানান, পুলিশের বিশেষ শাখার গোয়েন্দা তথ্য এবং সমন্বিত অভিযানের ভিত্তিতে জানা গেছে, গ্রেপ্তার হওয়া এই বাংলাদেশিরা আইএসের মতাদর্শে অনুপ্রাণিত হয়ে চরমপন্থার প্রচার চালাচ্ছিল।

তদন্তে আরও উঠে এসেছে, এই ব্যক্তিরা তাদের নিজ সম্প্রদায়ের মধ্যে চরমপন্থার ধারণা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে একটি সেল গঠন করেন। এই সেল মূলত উগ্রবাদী দীক্ষা দেওয়া, সন্ত্রাসী কর্মকাণ্ডের অর্থ সংগ্রহ এবং নিজ দেশের সরকারকে উৎখাতের উদ্দেশ্যে কাজ করছিল।

পুলিশের পূর্বপরিকল্পনা অনুযায়ী সেলাঙ্গর ও জোহর রাজ্যে তিন ধাপে এই অভিযান পরিচালিত হয়, যা শুরু হয় ২৪ এপ্রিল থেকে।

গ্রেপ্তার হওয়া ৩৬ বাংলাদেশির মধ্যে পাঁচজনের বিরুদ্ধে সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট অপরাধে মালয়েশিয়ার দণ্ডবিধির ৬এ ধারা অনুযায়ী মামলা হয়েছে। শাহ আলম এবং জোহর বাহরুর দায়রা আদালতে তাদের অভিযুক্ত করা হয়।

সাইফুদ্দিন জানান, গ্রেপ্তারদের মধ্যে ১৫ জনকে মালয়েশিয়া থেকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে। অন্য ১৬ জনের বিরুদ্ধে এখনো জঙ্গি সংশ্লিষ্টতার বিষয়ে তদন্ত চলছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে কড়াকড়ি আনছে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সীমিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ বিষয়ে দেশটির বিভিন্ন...

বিশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের...

এ সম্পর্কিত আরও পড়ুন