অভিবাসনশনাক্ত করা যাচ্ছে না দক্ষিণ আফ্রিকায় নিহত এমদাদুলের প্রকৃত...

শনাক্ত করা যাচ্ছে না দক্ষিণ আফ্রিকায় নিহত এমদাদুলের প্রকৃত ঠিকানা

ঢাকা ডেস্ক

দক্ষিণ আফ্রিকার কেপটাউনে সন্ত্রাসীদের গুলিতে নিহত দুই বাংলাদেশির একজন এমদাদুল হক। তার পাসপোর্ট অনুযায়ী বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরফরাদি ইউনিয়নের মির্জাপুর গ্রামে। তবে ঠিকানাটি সঠিক কিনা তা নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা। স্থানীয়ভাবে খোঁজ নিয়েও এমদাদুল হকের কোনো পরিচয় মেলেনি।

নিহতের পাসপোর্টে তার পিতার নাম শফিকুল আলম ও মায়ের নাম তাসলিমা উল্লেখ রয়েছে। তবে ঠিকানা ধরে খোঁজ করতে গিয়ে হতাশ হয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দারা।

মির্জাপুর গ্রামের তরুণ তাজুল ইসলাম বলেন, ‘আমি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত কাজ করি। এলাকার প্রায় সবাই আমার পরিচিত। এমদাদুল হক নামে কাউকে চিনি না। ফেসবুকে ঘটনার খবর দেখে আমিও খোঁজ নিয়েছি, কিন্তু এমন নামের কেউ এখানে নেই। নিহতের পরিবার থেকেও এখন পর্যন্ত কেউ আমার সঙ্গে যোগাযোগ করেনি।’

চরফরাদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান জানান, ‘ঘটনার পর থেকে সাংবাদিক ও প্রশাসনের অনেকে আমার সঙ্গে যোগাযোগ করেছেন। আমি প্রতিটি ওয়ার্ডের মেম্বারদের বিষয়টি জানিয়েছি। কিন্তু কেউ এমদাদুল হককে চেনে না বা তার কোনো খোঁজ দিতে পারেনি। ওই নামে দক্ষিণ আফ্রিকায় থাকা কেউ আমাদের গ্রামে নেই।’

এদিকে, অনলাইনে পাসপোর্ট নম্বর যাচাই করে দেখা গেছে, জন্মনিবন্ধন অনুয়ায়ী এমদাদুল হকের স্থায়ী ঠিকানা ঢাকার মিরপুর এলাকার শেওড়াপাড়ায়।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (স্থানীয় সময়) বিকেল ৫টার দিকে দক্ষিণ আফ্রিকার কেপটাউনের বুস্টারের ডিডোরেন্স এলাকায় একটি দোকানে ডাকাতি হয়। দোকানটি প্রবাসী বাংলাদেশি মনির হোসেনের। সেদিন দোকানে কর্মরত ছিলেন শরীয়তপুরের বিল্লাল হোসেন ও এমদাদুল হক। ডাকাত দল হঠাৎ হামলা চালিয়ে টাকা, মোবাইলসহ মূল্যবান মালামাল লুট করে চলে যাওয়ার সময় গুলি চালিয়ে দু’জনকেই হত্যা করে।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন জানান, ‘দক্ষিণ আফ্রিকায় পাকুন্দিয়ার কেউ নিহত হওয়ার বিষয়টি এখন পর্যন্ত প্রশাসনিকভাবে আমাদের কাছে নিশ্চিত হয়নি। আমরা খোঁজ নিচ্ছি।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে চার বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৮ আগস্ট)...

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

বিশেষ সংবাদ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে...

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

এ সম্পর্কিত আরও পড়ুন