অভিবাসনপরমাণু ইস্যুর ‘স্থায়ী সমাধান’ চান ট্রাম্প, বললেন যুদ্ধ চলবে

পরমাণু ইস্যুর ‘স্থায়ী সমাধান’ চান ট্রাম্প, বললেন যুদ্ধ চলবে

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের সঙ্গে কোনো যুদ্ধবিরতির পক্ষে নই জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের পরমাণু ইস্যুর একটি স্থায়ী ও বাস্তব সমাধান চাই।

কানাডায় অনুষ্ঠিত জি৭ সম্মেলন থেকে আগেভাগেই ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হওয়ার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, আমি কখনোই যুদ্ধবিরতির কথা বলিনি। আমি চাই পুরোপুরি একটি সমাপ্তি, অর্থাৎ পরমাণু অস্ত্রের সম্পূর্ণ ত্যাগ।

যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফ বা ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে ইরানের সঙ্গে আলোচনার জন্য পাঠানো হতে পারে কি না—এমন প্রশ্নে ট্রাম্প বলেন, হয়তো পাঠাবো, তবে সেটা নির্ভর করছে আমি ফিরে গিয়ে কী দেখতে পাই তার ওপর।

ইরান প্রায় পরমাণু অস্ত্র বানানোর কাছাকাছি পৌঁছে গেছে বলেও জানান ট্রাম্প।

তিনি বলেন, যদিও মার্কিন জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক তুলসি গ্যাবার্ড মার্চ মাসে কংগ্রেসে দেওয়া সাক্ষ্যে বলেছিলেন, ইরান এমন কোনো কার্যক্রমে লিপ্ত নয়।

ট্রাম্প হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি ইরান কোনোভাবে মার্কিন সেনাদের ক্ষতি করে, তবে তাদের কঠোরভাবে মোকাবিলা করা হবে।

ইসরায়েলের ইরানে সামরিক অভিযান অব্যাহত থাকবে জানিয়ে ট্রাম্প বলেন, আগামী দুই দিনের মধ্যে আপনারা অনেক কিছু জানতে পারবেন। এখন পর্যন্ত কেউ থামেনি।

তিনি আরও বলেন, ইরানের পরমাণু কর্মসূচি যেন যুক্তরাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপের আগেই ধ্বংস হয়ে যায়, তিনি সেই আশাই করেন।

তেহরানের বাসিন্দাদের সরে যাওয়ার আহ্বান প্রসঙ্গে ট্রাম্প বলেন, এটি করেছেন যাতে সাধারণ মানুষ নিরাপদে থাকতে পারে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে কড়াকড়ি আনছে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সীমিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ বিষয়ে দেশটির বিভিন্ন...

বিশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের...

এ সম্পর্কিত আরও পড়ুন