অভিবাসনডেনমার্কে বাঙালি ঈদ উৎসবে এক টুকরো বাংলাদেশ

ডেনমার্কে বাঙালি ঈদ উৎসবে এক টুকরো বাংলাদেশ

প্রবাস জার্নাল ডেস্ক

ডেনমার্কে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নিয়ে দিনব্যাপী খেলাধুলা, বিনোদন ও বিভিন্ন ধরনের দেশিয় খাবার পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে ঈদ উৎসব।

শনিবার (১৪ জুন) দারুল আরকাম সেন্টারের উদ্যোগে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের টিংবিয়া গার্ডেনে এই উৎসবের আয়োজন করা হয়।

উৎসবে প্রায় ছয় শতাধিক প্রবাসী বাংলাদেশি ও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। এ যেন ডেনমার্কের বুকে এক টুকরো বাংলাদেশ।

বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠান শুরু হয় শিশু-কিশোরদের বিভিন্ন ধরনের প্রতিযোগিতায় মধ্য দিয়ে। শুরুতে বাচ্চাদের দৌড় প্রতিযোগিতা, বিস্কুট খেলা ও ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। এতে নেওয়া সবাইকে বিভিন্ন ধরনের চকলেট দিয়ে পুরস্কৃত করা হয়।

পরে সকালের নাস্তার বিরতির শেষে বড়দের হাড়িভাঙা খেলায় যেন ফিরে আসে দেশিয় ঐতিহ্য ও সংস্কৃতি। সবার অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে উৎসব।
এরপর দুপুরের নামাজের বিরতির পরে পরিবেশন করা হয় দেশিয় খাবার। পরে বিভিন্ন ধরনের দেশিয় ফলমূল ও খাবার পরিবেশনের মধ্য দিয়ে শেষ হয় এই উৎসব।

দারুল আরকাম সেন্টারের ব্যবস্থাপনা কমিটির ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক রাশেদুল ইসলাম বলেন, আমরা এমন আয়োজনের মধ্য দিয়ে দেশের বাইরে কোপেনহেগেনে প্রবাসী বাংলাদেশি ভাই-বোনেরা একসঙ্গে দিনটি উদযাপন ও ঈদের আনন্দ ভাগাভাগি করার চেষ্টা করছি। প্রতিবছরই এমন আয়োজন করে থাকি। এ বছরও তার ব্যতিক্রম হয়নি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে চার বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৮ আগস্ট)...

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

বিশেষ সংবাদ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে...

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

এ সম্পর্কিত আরও পড়ুন