অভিবাসনমিনেসোটায় ডেমোক্র্যাট নেত্রীকে স্বামীসহ গুলি করে হত্যা, সিনেটর গুলিবিদ্ধ

মিনেসোটায় ডেমোক্র্যাট নেত্রীকে স্বামীসহ গুলি করে হত্যা, সিনেটর গুলিবিদ্ধ

যুক্তরাষ্ট্র অফিস

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে ডেমোক্র্যাট রাজনীতিক ও মিনেসোটা হাউজের স্পিকার মেলিসা হর্টম্যান ও তার স্বামী মার্ককে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একই দলের স্টেট সিনেটর জন হফম্যান এবং তার স্ত্রী ইয়েভেটকেও একাধিকবার গুলি করা হয়েছে। অস্ত্রোপচারের পর তারা এখন আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন গভর্নর টিম ওয়ালজ।

স্থানীয় সময় শুক্রবার (১৩ জুন) সকালে এই ‘লক্ষ্যভিত্তিক রাজনৈতিক সহিংসতা’ সংঘটিত হয়। গভর্নর টিম ওয়ালজ বলেন, এটি এক নির্মম ও বেদনাদায়ক ঘটনা। মিনেসোটা আজ এক মহান নেতাকে হারাল, আর আমি হারালাম একজন প্রকৃত বন্ধুকে।

তিনি আরও বলেন, আমরা কোনো রাজনৈতিক মতভেদ বন্দুকের নলের মুখে বা সহিংসতার মাধ্যমে সমাধান করি না। শান্তিপূর্ণ সংলাপই যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের মূল ভিত্তি।

জোড়া খুনের ঘটনায় মিনেসোটা ব্যুরো অফ ক্রিমিনাল অ্যাপ্রিহেনশনের প্রধান ড্রু ইভানস জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় জন হফম্যান ও তার স্ত্রীর ওপর হামলার খবর পায় পুলিশ। ভোর ৩টা ৩৫ মিনিটে মেলিসা হর্টম্যানের ওপর হামলার খবর পায় পুলিশ। এ ঘটনার খোঁজ নিতে গিয়ে বন্দুকধারীদের সঙ্গে পুলিশের গুলিবিনিময় হয়। তবে হামলাকারী পালিয়ে যেতে সক্ষম হয়।

গভর্নর টিম ওয়ালজ জানান, এটি পরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড এবং এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। রাজ্য ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা একযোগে ঘটনার তদন্তে নেমেছে। হামলাকারীকে গ্রেপ্তারের সর্বাত্মক চেষ্টা চলছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে রাজনৈতিক বিভক্তি ও সহিংসতা যে আশঙ্কাজনক হারে বাড়ছে, এই ঘটনা তারই এক বহিঃপ্রকাশ বলে মনে করছেন বিশ্লেষকরা। মিনেসোটার মতো তুলনামূলক শান্ত ও মধ্যপন্থী রাজ্যে এমন একটি ঘটনার উদ্ভব গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।

এই হত্যাকাণ্ডকে মিনেসোটার রাজনীতি নয়, এটা সন্ত্রাস উল্লেখ করে এই বর্বরোচিত হামলার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার ঘোষণা দিয়েছেন গভর্নর।

সূত্র: বিবিসি

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে চার বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৮ আগস্ট)...

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

বিশেষ সংবাদ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে...

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

এ সম্পর্কিত আরও পড়ুন