অভিবাসনসিলেটে প্রবাসীর তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগ

সিলেটে প্রবাসীর তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটের শাহপরাণ থানাধীন পীরেরচকে প্রতারণার মাধ্যমে যুক্তরাজ্য প্রবাসীর ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। নিকট আত্মীয় হওয়ার সুবাদে পীরেরচকের মৃত ইব্রাহিম আলীর পুত্র শামীম মিয়া, কালা মিয়া, মজির মিয়া, সুনু মিয়া চতুরিপনার আশ্রয় নিয়ে এ টাকা আত্মসাত করেছে বলে অভিযোগ করেছেন প্রবাসী আব্দুল নূর।

তিনি জানান, এখন ভুয়া দলিল তৈরি করে তার বাড়ি ঘর দখলের পাঁয়তারা করছে শামীম মিয়া, কালা মিয়া, মজির মিয়া, সুনু মিয়া। বুধবার সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে প্রবাসী আব্দুল নূর অভিযোগ করে বলেন, তার বৃদ্ধ মা সুরেতুন নেছা লন্ডন থেকে দেশে আসা যাওয়ার সুবাদে শামীম মিয়া ও তার ভাইয়েরা ভুল বুঝিয়ে সম্পত্তি ক্রয় করার কথা বলে ৩ কোটি টাকা হাতিয়ে নেয়। টাকা গ্রহণের ১০ বছর অতিবাহিত হলেও এই টাকায় তাদের নামে কোন সম্পত্তি ক্রয় করা হয়নি। বরং ওই টাকায় তারা নিজেরা লাভবান হয়েছে। আগে তাদের আর্থিক সামর্থ্য না থাকলেও এখন নিজেদের নামে জমি ক্রয় করেছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুল নূর জানান, তিনি এসব বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিভিন্ন দপ্তরে নালিশ করেও প্রতিকার পাননি। শামীম ও তার সহযোগীরা আইন প্রয়োগকারী সংস্থা বিশেষ করে শাহপরাণ থানাকে ম্যানেজ করে এমন অপরাধ কর্মকান্ড চালাচ্ছে। সম্প্রতি তার বসতবাড়ী দখলের উদ্দেশ্যে জাল দলিল ও তার বৃদ্ধ মায়ের স্বাক্ষর জাল করে জাল পাওয়ার অব এটর্নি তৈরি করেছে। অথচ, তার মা কোন আমমোক্তার দেননি বা কোন জমিও বিক্রি করেননি। তারা জাল দলিল সঠিক দাবি করে জাল নামজারি করিয়েছে। স্বত্ব মোকদ্দমা (নং ৫১০/২২) এর প্রেক্ষিতে সদর আদালত সিলেট তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিলে তারা আদালতের আদেশও অমান্য করে।

শামীম ও তার সহযোগীরা এখন তাকে নানাভাবে ভয়ভীতি ও হুমকি দিচ্ছে উল্লেখ করে আব্দুল নূর জানান, গত ৩০ এপ্রিল তার ওরপ তারা হামলা চালিয়েছে। এমতাবস্থায় জান মালের নিরাপত্তায় তিনি প্রশাসনের ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে তার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মাশহুদ আহমদ চৌধুরী মহসিন অ্যাডভোকেট।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে কড়াকড়ি আনছে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সীমিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ বিষয়ে দেশটির বিভিন্ন...

বিশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের...

এ সম্পর্কিত আরও পড়ুন