অভিবাসনদেশে ফেরতে চাইছিলেন সাইফুল : তার আগেই গেলো প্রাণ

দেশে ফেরতে চাইছিলেন সাইফুল : তার আগেই গেলো প্রাণ

সিলেট ডেস্ক

সৌদি আরব থেকে দেশে ফেরার কথা ছিল সাইফুল ইসলামের (২৮)। কর্মস্থলে সাপ্তাহিক ছুটি থাকায় আত্মীয়স্বজনের জন্য কেনাকাটা করতে আরেক সহকর্মীকে নিয়ে গাড়িতে করে শহরে যাচ্ছিলেন। পথে উটের সঙ্গে ধাক্কা খেয়ে গাড়ি উল্টে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।
মঙ্গলবার সৌদি আরবের স্থানীয় সময় বিকেল চারটার দিকে দেশটির রাজধানী রিয়াদের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুল মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের পূর্ব বেলাগাঁও এলাকার বাসিন্দা শারজান মিয়ার ছেলে। তিন ভাই ও এক বোনের মধ্যে সাইফুল সবার বড় ছিলেন। উটের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায় সাইফুলদের বহনকারী গাড়িটি। পরে পুলিশ গিয়ে হতাহত ব্যক্তিদের উদ্ধার করে।
সাইফুলদের আত্মীয় পূর্ব বেলাগাঁওয়ের বাসিন্দা সিরাজুল ইসলাম বলেন, সাইফুল প্রায় তিন বছর আগে সৌদি আরবে যান। সেখানে রিয়াদ শহরের কাছে একটি গ্রামে মোরগের খামারে শ্রমিকের কাজ করতেন। সৌদি আরব যাওয়ার পর তিনি আর দেশে ফেরেননি। সম্প্রতি চাকরিদাতা প্রতিষ্ঠান তাঁকে তিন মাসের ছুটি দেয়। আগামী ৫ জুন তাঁর দেশে ফেরার কথা ছিল। তিনি পরিবারের বড় ছেলে ছিলেন। ছুটিতে বাড়িতে এলে স্বজনেরা তাঁকে বিয়ে দেওয়ার চিন্তাভাবনা করেছিলেন।

সিরাজুল ইসলাম আরো বলেন, গতকাল সাইফুলের সাপ্তাহিক ছুটি ছিল। এ সুযোগে আত্মীয়স্বজনের পছন্দের জিনিস কিনতে বাবলু মিয়া নামের এক সহকর্মীকে নিয়ে পণ্য বহনকারী একটি ট্রাকে করে রিয়াদ শহরে রওনা দেন। পথে সড়কে দাঁড়িয়ে থাকা একটি উটের সঙ্গে ধাক্কা খেয়ে গাড়িটি উল্টে যায়। এতে সাইফুল ঘটনাস্থলেই মারা যান। আহত হন বাবলু ও পাকিস্তানি গাড়িচালক। পুলিশ গিয়ে হতাহত ব্যক্তিদের উদ্ধার করে। সাইফুলের লাশ রিয়াদের একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত বাবলুর বাড়ি পার্শ্ববর্তী গ্রাম পশ্চিম বেলাগাঁওয়ে। তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সন্ধ্যার দিকে স্বজনেরা সাইফুলের মৃত্যুর খবর পান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে কড়াকড়ি আনছে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সীমিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ বিষয়ে দেশটির বিভিন্ন...

বিশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের...

এ সম্পর্কিত আরও পড়ুন