অভিবাসনসীমান্ত নিয়ন্ত্রণে আসছে ইইউর ডিজিটাল পদ্ধতি

সীমান্ত নিয়ন্ত্রণে আসছে ইইউর ডিজিটাল পদ্ধতি

ডেস্ক রিপোর্ট

অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণের লক্ষ্যে জোটভুক্ত দেশগুলোতে অন্য দেশের নাগরিকের ঢোকা এবং বের হওয়ার প্রক্রিয়াটিকে ডিজিটাল করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন৷ ইলেকট্রনিক এন্ট্রি-এক্সিট সিস্টেম (ইইএস) নামের এই প্রক্রিয়াটি পর্যায়ক্রমে চালু করার বিষয়ে সম্মত হয়েছে সদস্য রাষ্ট্রগুলো৷

ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এক বৈঠকে ইইএস ব্যবস্থাটি পর্যায়ক্রমে চালু করার বিষয়ে একমত হয়েছেন ইউরোপীয় পার্লামেন্ট এবং সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিরা৷

ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশ থেকে আসা কোনো ব্যক্তি যখন জোটভুক্ত দেশগুলোর কোনো একটিতে প্রবেশ বা ছেড়ে যেতে চাইবেন, তখন ইইএস স্বয়ংক্রিয়ভাবে ওই ব্যক্তির আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) এবং মুখের গড়নের (ফেসিয়াল রিকগনিশন) মতো বায়োমেট্রিক ডেটাগুলো সংগ্রহ করবে৷

নতুন এই পদ্ধতিটির লক্ষ্য অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে নজরদারি ব্যবস্থাকে আরো উন্নত করা এবং পরিচয় জালিয়াতির সুযোগ বন্ধ করে দেয়া৷ এমনকি, ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলোতে থেকে আসা কোনো ব্যক্তি শেঙ্গেন অঞ্চলে অনুমোদিত সময়ের চেয়ে বেশি সময় ধরে আছেন কিনা, সেটিও শনাক্ত করবে ইইএস৷

সদস্য রাষ্ট্রগুলো তৃতীয় দেশের নাগরিকদের ভ্রমণ ইতিহাস এবং বসবাসের সময়কাল সম্পর্কিত বাস্তব তথ্য (রিয়েল-টাইম ডেটা) ব্যবহারের সুযোগ পাবে৷ শুরুতে এই পদ্ধতিটি ছয় মাসের ট্রানজিশন পিরিয়ডে চালু করা হবে৷

প্রথম দুই মাস বায়োমেট্রিক ডেটা সংগ্রহ না করেই এটি পরিচালনা করতে পারবে সদস্য দেশগুলো৷ কিন্তু তৃতীয় মাস থেকে, কমপক্ষে ৩৫ শতাংশ সীমান্ত পারাপার ইইএস-এর মাধ্যমেই সম্পন্ন করতে হবে৷

ট্রানজিশন পিরিয়ড শেষ হতে হতেই এই পদ্ধতিটি সম্পূর্ণ বাস্তবায়ন করা যাবে বলে আশা করছে ইইউ৷

ইইএস সম্পূর্ণরূপে কার্যকর না হওয়া পর্যন্ত পাসপোর্টে সিল মারার বিষয়টি অব্যাহত থাকবে৷ আর এটি কার্যকর হয়ে গেলে আর সিল মারা বিষয়টিও থাকবে না৷

ইইউর অভিবাসন বিষয়ক কমিশনার মাগনুস ব্রুনার বলেছেন, এই ব্যবস্থাটি দীর্ঘস্থায়ী নিরাপত্তা এবং তথ্যের ফাঁকফোকর পূরণের লক্ষ্যে কাজ করে৷
মাইক্রো ব্লগিং সাইট ‘এক্স’ প্ল্যাটফর্মে তিনি লিখেছেন, ‘‘প্রথমবারের মতো শেঙ্গেন এলাকায় কে বা কারা প্রবেশ করেছেন এবং কে বা কারা বেরিয়ে যাচ্ছেন, তা নিয়ে রিয়েল-টাইম, সম্পূর্ণ এবং নির্ভরযোগ্য তথ্য পাব আমরা৷’

এই ব্যবস্থাটি কবে থেকে কার্যকর করা হবে তা এখনও নির্ধারণ করা হয়নি৷ কারণ, দিন-তারিখ নির্ধারণে ইউরোপীয় কমিশনকে একটি পৃথক সিদ্ধান্ত জারি করতে হবে৷

এটি বাস্তবায়নে আরো কিছু দাপ্তরিক কাজ বাকি আছে৷ এছাড়াও ইইএস বাস্তবায়নে ব্রাসেলস এবং ইউরোপীয় পার্লামেন্টের আনুষ্ঠানিক অনুমোদনের প্রয়োজন রয়েছে৷

ইউরোপীয় সংবাদমাধ্যম ইউরোনিউজ সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছে, চলতি বছরের অক্টোবর থেকে এটি চালু হতে পারে৷

সংবাদমাধ্যমটির অভিবাসন ও নিরাপত্তা বিষয়ক সাংবাদিক ভিনসেনজো জেনোভেসে বলেন, ‘‘এই পদ্ধতি চালুর পথে প্রযুক্তিগত কিছু বিষয় সমাধান করা এখনও বাকি রয়ে গেছে৷ এছাড়া, ইইউর সব সদস্য রাষ্ট্রকে এই পদ্ধতি বাস্তবায়নে তারা প্রস্তুত বলেও ঘোষণা দিতে হবে৷’ এমন পদ্ধতির কারণে মানবাধিকার লঙ্ঘন হতে পারে বলে শঙ্কা করছেন বিশ্লেষকেরা৷

সূত্র: ইনফোমাইগ্রেন্টস।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে কড়াকড়ি আনছে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সীমিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ বিষয়ে দেশটির বিভিন্ন...

বিশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের...

এ সম্পর্কিত আরও পড়ুন