অভিবাসনইতালিতে সন্ত্রাসবাদের অভিযোগে দুই বাংলাদেশি আটক

ইতালিতে সন্ত্রাসবাদের অভিযোগে দুই বাংলাদেশি আটক

ইতালি প্রতিনিধি:

ইতালির দক্ষিণাঞ্চলীয় শহর পালেরমোতে সন্ত্রাসবাদ ও ধর্মীয় উগ্রবাদ ছড়ানোর অভিযোগে দুই বাংলাদেশি যুবককে আটক করেছে দেশটির পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে জিহাদের ডাক দেওয়ার অভিযোগে গত শুক্রবার (৯ মে) তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

ইতালির বার্তা সংস্থা এএনএসএ স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে,আদালতের নির্দেশে তাদের গৃহবন্দি রাখা হয়েছে এবং শরীরে ইলেকট্রনিক জিপিএস ট্র্যাকার পরানো হয়েছে। ইতালির আইন অনুযায়ী আদালতের আদেশ না পাওয়া পর্যন্ত তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

ইতালির ভাইস প্রেসিডেন্ট ও পরিবহনমন্ত্রী মাত্তেও সালভিনি শনিবার (১০ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলেন, এই দেশে কোনো সন্ত্রাসীর জায়গা নেই। যত দ্রুত সম্ভব আদালতের আদেশ অনুযায়ী তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে।

তদন্ত কর্মকর্তাদের দাবি, হিমেল ও মুন্নার টিকটক অ্যাকাউন্ট থেকে গত মার্চ ও এপ্রিলে ধারাবাহিকভাবে ধর্মীয় উগ্রবাদে উদ্বুদ্ধকারী, পশ্চিমবিরোধী ও জিহাদ-সম্পৃক্ত ভিডিও প্রকাশ করা হয়। এসব ভিডিওতে ফিলিস্তিনের গাজা সংকট নিয়ে একপাক্ষীয় ও জিহাদি মতাদর্শ প্রচারের অভিযোগ উঠেছে।

এদিকে পুলিশ জানায়, অভিযুক্তদের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে ওসামা বিন লাদেনের ছবি ও প্রচারণামূলক উপাদান পাওয়া গেছে। এছাড়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ব্যবহার করে তারা কীভাবে সন্ত্রাসী হামলা চালায়, তা নিয়েও অনুসন্ধান চালিয়েছিল বলে ধারণা করছে তদন্তকারী দল। বিষয়টি নিয়ে এখনও তদন্ত চলমান রয়েছে এবং প্রয়োজন হলে আরও ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের আওতায় আনা হতে পারে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে কড়াকড়ি আনছে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সীমিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ বিষয়ে দেশটির বিভিন্ন...

বিশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের...

এ সম্পর্কিত আরও পড়ুন