অভিবাসনবিয়ের দাবিতে প্রবাসীর বাড়িতে অনশন, মামলায় জামিন পেলেন তরুণী

বিয়ের দাবিতে প্রবাসীর বাড়িতে অনশন, মামলায় জামিন পেলেন তরুণী

নিজস্ব প্রতিবেদক, বরগুনা

বরগুনার আমতলীতে প্রবাসীর বাড়িতে অনশনে বসা সেই তরুণীর বিরুদ্ধে করা মামলায় তাঁকে জামিন দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে ওই তরুণীর জামিন আবেদন মঞ্জুর করেন আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইমরান হাসান ইপ্তি। বসতঘরে অনধিকার প্রবেশ ও আত্মহত্যার হুমকির অভিযোগ এনে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছিল প্রবাসীর ওই পরিবার।

গত ৪ এপ্রিল দুপুরে বাড়ির মালিক ও প্রবাসী মহিউদ্দিন বিশ্বাসের বড় ভাই আল আমীন বিশ্বাস আমতলীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওই তরুণীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই দিন রাত সাড়ে ১১টার দিকে তরুণীকে অনশনরত অবস্থায় ওই প্রবাসীর বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। পরদিন মঙ্গলবার তাঁকে জামিন দেন আদালত।

এর আগে গত ২ এপ্রিল শুক্রবার সকাল থেকে ওই তরুণী প্রবাসীর বাড়িতে অনশনে বসেন।

জানা গেছে, আমতলী পৌর শহরের বাসিন্দা ওই তরুণীর সঙ্গে উপজেলার দক্ষিণ-পশ্চিম আমতলী গ্রামের বাসিন্দা মহিউদ্দিন বিশ্বাসের সঙ্গে ১৬ বছর ধরে প্রেমের সম্পর্ক চলছিল। তখন মহিউদ্দিন দশম শ্রেণিতে এবং তরুণী একই বিদ্যালয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। ১৬ বছর ধরে চলা সম্পর্কে ঘনিষ্ঠ ছিল—এমন অভিযোগ করেন তরুণী।

পরে ২০১৭ সালে মহিউদ্দিন কুয়েত চলে যান। সেখানে যাওয়ার পর বেশ কয়েকবার পরিবার থেকে তরুণীকে বিয়ে দিতে উদ্যোগ নেয়, কিন্তু বিভিন্ন স্থান থেকে আসা বিয়ের পাত্রদের ফোন করে মহিউদ্দিন বিয়ে পণ্ড করে দেন। এভাবে একাধিক বিয়ে পণ্ড করেন ওই প্রবাসী। ৮ বছর পর গত ৪ মার্চ তিনি (মহিউদ্দিন) কুয়েত থেকে বাড়িতে আসেন। বাড়িতে আসার পর দুজনের মধ্যে বেশ ভালো সম্পর্ক চলে আসছে। তাঁদের সম্পর্কের কথা দুই পরিবার জানত।

ভুক্তভোগী তরুণী বলেন, ‘বাড়িতে আসার পর আমাদের সম্পর্ক কিছু দিন ভালোই চলছিল। হঠাৎ মহিউদ্দিন অজ্ঞাত কারণে আমাকে এড়িয়ে যেতে থাকে। ধীরে ধীরে আমাদের সম্পর্কের টালমাটাল অবস্থা সৃষ্টি হয়। শুনতে পেরেছি, সে অন্য কোথাও বিয়ে করতে যাচ্ছে। অথচ এখন এত বছর পর সে অন্য কোথাও বিয়ে করবে, এটা মেনে নেওয়া সম্ভব নয়। তাই ওর বাড়িতে গিয়ে অনশন করি।

ভুক্তভোগী তরুণী আরও বলেন, ‘বাড়িতে যাওয়ার পরে আমাদের ঘরে ঢুকতে দেয়নি। দুই দিন ধরে ঘরের দরজা বন্ধ দিয়ে আমাকে বাইরে রেখেছে। পরে আমার বিরুদ্ধে ওর ভাই মামলা দিয়ে পুলিশের মাধ্যমে বাড়ি থেকে বের করে থানায় নিয়ে আসে। তবে শুনেছি মহিউদ্দিন নাকি আবার বিদেশে চলে গেছে। আমি ওর প্রেমের স্বীকৃতি চাই। আমার জীবন থেকে মহিউদ্দিন ১৬টি বছর নষ্ট করে দিয়েছে।’

এ বিষয়ে জানতে মহিউদ্দিন বিশ্বাসের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে বন্ধ পাওয়া গেছে। এদিকে মামলার বাদী প্রবাসী মহিউদ্দিন বিশ্বাসের বড় ভাই আল আমীনের বক্তব্য নেওয়ার জন্য তাঁর মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি তা ধরেননি।

মামলা করার পরে সাংবাদিকদের প্রশ্নের মুখে তিনি বলেছিলেন, মামলাটি তিনি করেননি। তাঁর স্বাক্ষর জাল করে অন্য কেউ মামলাটি করেছে।

এদিকে মামলার আসামিপক্ষের আইনজীবী নূহু আলম নবীন বলেন, আদালতে মামলা করলে বাদীর নিজের হাজির হতে হয়। তা ছাড়া গতকাল শুনানির সময় বাদী নিজে উপস্থিত ছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে কড়াকড়ি আনছে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সীমিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ বিষয়ে দেশটির বিভিন্ন...

বিশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের...

এ সম্পর্কিত আরও পড়ুন