অভিবাসনদেশের ৩ বিমানবন্দরে থাকা প্রবাসী কল্যাণ ডেস্কের কাজ কী?

দেশের ৩ বিমানবন্দরে থাকা প্রবাসী কল্যাণ ডেস্কের কাজ কী?

ঢাকা অফিস

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অধীনে অভিবাসীকর্মীদের সহায়তা দিতে বিমানবন্দরে প্রবাসীদের সহায়তার জন্য ‘প্রবাসী কল্যাণ ডেস্ক’ রয়েছে। দেশের তিন বিমানবন্দরে এই ডেস্ক রয়েছে। বিমানবন্দরগুলো হলো—ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর।

এই তিন বিমানবন্দরে থাকা প্রবাসী কল্যাণ ডেস্কে বিদেশগামী ও প্রবাসফেরতদের নানা সুবিধা-অসুবিধা, অভিযোগ ও নিরাপত্তা নিয়ে কাজ করে।

প্রবাসী কল্যাণ ডেস্কের কাজ :

১. বিদেশগামী কর্মীদের সহায়তা : বিদেশগামী কর্মীদের সঠিক গন্তব্য ও ফ্লাইট সংক্রান্ত তথ্য দেওয়া, প্রতারণা বা সমস্যা চিহ্নিত করে প্রাথমিক সহায়তা এবং পাসপোর্ট, টিকিট বা অন্যান্য দাপ্তরিক জটিলতা সমাধান দিয়ে থাকে।

২. বিদেশফেরত কর্মীদের সেবা : বিদেশফেরত কর্মীদের জরুরি খাদ্য ও পানি সরবরাহ এবং অসুস্থ বা সমস্যায় পড়া কর্মীদের প্রাথমিক চিকিৎসা সহায়তা ও পরিবারের সঙ্গে যোগাযোগে সহায়তা।

৩. ভবিষ্যতের জন্য দিকনির্দেশনা : সরকার অনুমোদিত প্রশিক্ষণ ও পুনর্বাসন প্রগ্রাম সম্পর্কে তথ্য, সহজ শর্তে প্রবাসী কল্যাণ ব্যাংকের ঋণ সম্পর্কে অবহিত করা এবং অভিযোগ গ্রহণ ও ফরওয়ার্ড সংক্রান্ত কাজ।

৪. মানবপাচার বা প্রতারণা প্রতিরোধ : ভুয়া এজেন্সির মাধ্যমে বিদেশগামীদের থামানো, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা এবং প্রবাসী কর্মী ও তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ রক্ষাতে প্রবাসী কল্যাণ ডেস্ক কাজ করে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে কড়াকড়ি আনছে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সীমিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ বিষয়ে দেশটির বিভিন্ন...

বিশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের...

এ সম্পর্কিত আরও পড়ুন