অভিবাসনমালদ্বীপে ‘অপারেশন কুরাঙ্গি’: ৫০ প্রবাসী আটক

মালদ্বীপে ‘অপারেশন কুরাঙ্গি’: ৫০ প্রবাসী আটক

মালদ্বীপ প্রতিনিধি:

মালদ্বীপে বিশেষ অভিযান চালিয়ে ৫০ জনেরও বেশি প্রবাসী শ্রমিককে আটক করেছে দেশটির ইমিগ্রেশন কর্তৃপক্ষ। গত ২৪ এপ্রিল ইমিগ্রেশন বিভাগ এক বিবৃতিতে জানায়, পুলিশের সহায়তায় রাজধানী মালে সংলগ্ন ধুভাফারুতে যৌথ টাস্কফোর্সের মাধ্যমে এই বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে কাগজপত্র সঠিক না থাকায় ৫০ জনের বেশি অনিয়মিত প্রবাসী কর্মীকে আটক করা হয়েছে।

ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, দিনব্যাপী এই অভিযানে শতাধিক প্রবাসী কর্মীকে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়। তবে, তদন্তের স্বার্থে আটককৃতদের জাতীয়তা প্রকাশ করা হয়নি।

এদিকে মালদ্বীপ সরকার জানিয়েছে, ‘অপারেশন কুরাঙ্গি’ প্রকল্পের কাজ শেষ হলে অনিয়মিত অভিবাসনের একটি স্থায়ী সমাধান হবে।

উল্লেখ্য, অভিবাসন সুরক্ষা নীতি বাস্তবায়নের লক্ষ্যে ২০২৩ সাল থেকে অনিয়মিত অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। এ পর্যন্ত ৬ হাজারের বেশি প্রবাসীকে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। ‘অপারেশন কুরাঙ্গি’র চলমান অভিযান থেকে বাঁচতে অনেক অবৈধ প্রবাসী রাজধানী ছেড়ে বিভিন্ন দ্বীপে আশ্রয় নেয়ায় দ্বীপগুলোতেও অভিযান জোরদার করেছে ইমিগ্রেশন বিভাগ।

এদিকে মালদ্বীপে কর্মরত প্রবাসীদের বায়োমেট্রিক ডেটা সংগ্রহের জন্য বর্তমানে একটি কার্যক্রম চলমান রয়েছে। দেশটির হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রণালয় গত ১৯ মার্চ জানায়, ইতোমধ্যে এক লাখের বেশি অভিবাসীর বায়োমেট্রিক ডেটা সংগ্রহ করা হয়েছে। যেসব বিদেশী কর্মী এখনও এই তথ্য প্রদান করেননি, তাদেরকে চলতি মাসের ৩০ তারিখের মধ্যে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে বায়োমেট্রিক তথ্য দিতে ব্যর্থ হলে, সেই কর্মীদের বহিষ্কার করা হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে কড়াকড়ি আনছে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সীমিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ বিষয়ে দেশটির বিভিন্ন...

বিশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের...

এ সম্পর্কিত আরও পড়ুন