অভিবাসনযুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে ‘বিরল কৃতিত্ব’ বাংলাদেশি সালমানের

যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে ‘বিরল কৃতিত্ব’ বাংলাদেশি সালমানের

যুক্তরাষ্ট্র অফিস

যুক্তরাষ্ট্র তো বটেই বিশ্বে নাম করা হার্ভার্ড, ইয়েল, প্রিন্সটন, কলম্বিয়া এবং পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়সহ দেশের বেশ কয়েকটি নামীদামী বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন প্যাটারসনের হাইস্কুলের শিক্ষার্থী সালমান চৌধুরী। একসাথে এত বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া বিরল ঘটনা।

এই কৃতিত্ব সালমানকে দেশব্যাপী পরিচিতি এনে দিয়েছে।

সালমান চৌধুরী একাধারে তার একাডেমিক এবং নেতৃত্বের জন্য সহপাঠী এবং শিক্ষকদের কাছে পরিচিত মুখ। পাঠ্যক্রম বহির্ভূত কার্যকলাপ এবং কমিউনিটির সেবামূলক কাজেও তার অংশগ্রহণ ছিল।

সালমানের পরিবার জানান, সালমান একাধারে মনোযোগী, নম্র এবং উদ্যমী। এসব গুণাবলীই তাকে অত্যন্ত প্রতিযোগিতামূলক ভর্তি প্রক্রিয়ায় সাফল্য এনে দিয়েছে।

সালমান জানায়, আমি যখন দেশের নামকরা বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তির অফার লেটারগুলো খুললাম, তখন আমি খুব বেশি আবেগপ্রবণ ছিলাম না। আমি চিঠিগুলো খুলে মা-বাবাকে বলেছি, আর বসে পড়েছি।

সালমান আরও বলেন, আমি অন্তত একটিতে ভর্তি হব বলে আশা করেছিলাম, কিন্তু একসাথে এত বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়ে আমি পুরোপুরি হতবাক। একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাওয়াটা অবাক করার মতো ছিল।

যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে ‘বিরল কৃতিত্ব’ প্যাটারসনের সালমানের

দুবাইতে জন্মগ্রহণকারী সালমান ২০০৯ সাল থেকে প্যাটারসনে বেড়ে ওঠেন। দীর্ঘদিন ধরে তার সমবয়সীদের মধ্যে তাকে আলাদা পরিচিতি এনে দিয়েছিল।

কিন্ডারগার্টেন থেকে প্রথম শ্রেণী পর্যন্ত তিনি প্যাটারসন স্কুল এর ছাত্র ছিলেন। এডভান্সড এডুকেশনের জন্য তাকে প্যাটারসন গিফটেড অ্যান্ড ট্যালেন্টেড স্কুলে নির্বাচিত করা হয়েছিল এবং তিনি সেই স্কুলে দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছিলেন এবং সেই সময় তিনি ২০২০ সালের ক্লাসের জন্য ভ্যালেডিক্টোরিয়ান খেতাব অর্জন করেছিলেন।

নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনি পিসিটিআই স্টেম একাডেমির ছাত্র। এখন সে আবার ও ভ্যালেডিক্টোরিয়ান হিসেবে স্বীকৃতি পেয়েছেন ২০২৫ সালের ক্লাসের জন্য ।

প্যাটারসন পাবলিক স্কুল থেকে গ্রাজুয়েট শেষে প্যাটারসন একাডেমি ফর দ্য গিফটেড অ্যান্ড ট্যালেন্টেডে যোগদান করেন সালমান। যেখানে তিনি ভ্যালেডিক্টোরিয়ান হিসেবে স্নাতক হন। রেজোলিউশন অনুসারে, তিনি নিউ জার্সি স্টুডেন্ট লার্নিং অ্যাসেসমেন্টস (NJSLA)-এর ইংরেজি ভাষা শিল্প এবং গণিত উভয় অংশেই নিখুঁত নম্বর পেয়েছেন। এ পরীক্ষায় ৮ লাখের বেশি শিক্ষার্থী অংশ নিয়েছিল।

সালমানকে জিজ্ঞাসা করা হয় তার এই সাফল্যের রহস্য কী? এত কঠিন পড়াশোনা এবং পাঠ্যক্রম বহির্ভূত কাজের বোঝা কীভাবে সামলাচ্ছেন, সালমান চৌধুরী কাঁধ ঝাঁকিয়ে বললেন, “আমি শুধু স্কুলে যাই, কাজের জন্য থাকি, বাড়িতে আসি, প্রার্থনা করি, হোমওয়ার্ক করি এবং ঘুমাতে যাই। এটাই আমার রুটিন। এতে আমি অভ্যস্ত হয়ে গেছি।

যদিও কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন তা নিয়ে এখনও অনিশ্চিত সালমান। তবে তার পছন্দের তালিকায় বেশ কয়েকটি আইভি লীগের জায়ান্টও রয়েছে – তিনি ইঞ্জিনিয়ারিং বা গণিতে মেজরের দিকে ঝুঁকছেন তিনি।

আমরা বিশ্বাস করি এটি কেবল তার নয়, এটি আমাদের সমগ্র বাংলাদেশের তথা চট্টগ্রামের জন্য একটি মহান অর্জন। সে চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার আমানবাজার এলাকার সন্তান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে কড়াকড়ি আনছে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সীমিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ বিষয়ে দেশটির বিভিন্ন...

বিশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের...

এ সম্পর্কিত আরও পড়ুন