অভিবাসনদুবাইয়ে বিগ টিকিট লটারি জিতে লাখপতি দুই বাংলাদেশি

দুবাইয়ে বিগ টিকিট লটারি জিতে লাখপতি দুই বাংলাদেশি

প্রবাস জার্নাল ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে জনপ্রিয় বিগ টিকিট লটারি জিতে রাতারাতি লাখপতি হয়েছেন দুই প্রবাসী বাংলাদেশি। বিগ টিকিটের সাপ্তাহিক ড্র-তে ১ লাখ ৫০ হাজার দিরহাম করে জিতে নিয়েছেন তারা, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৯ লাখ ৫৮ হাজার টাকার সমপরিমাণ।

লটারি জয়ীদের একজন হলেন ৫২ বছর বয়সী বাংলাদেশি আবু মনসুর আলী আহমেদ। তিনি দীর্ঘদিন ধরে দুবাইয়ে বসবাস করছেন এবং শহরটিতে তার নিজস্ব গাড়ির ওয়ার্কশপ রয়েছে। ১৯৯২ সালে তিনি প্রথমবারের মতো দুবাই যান। সে বছরই শুরু হয়েছিল বিগ টিকিট লটারির যাত্রা। তিন দশকের বেশি সময় পর এবার সেই লটারিতেই বড় পুরস্কার জিতলেন তিনি।

লটারি জেতার ফোন পেয়ে খুশিতে আত্মহারা হয়ে পড়েন আবু মনসুর। পুরস্কারের অর্থ দিয়ে কী করবেন সেটা এখনো জানাননি তিনি। তবে তিনি আবারও এই ড্র-তে অংশ নেবেন বলে জানিয়েছেন সংবাদমাধ্যমকে।

অপর বিজয়ী হলেন ৩০ বছর বয়সী কাতার প্রবাসী রহমত উল্লাহ। তিনি কাতারে একটি প্রতিষ্ঠানে সুপারভাইজার হিসেবে কাজ করছেন। মাত্র ছয় মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যমে বিগ টিকিট সম্পর্কে জানতে পারেন। এরপর পাঁচ বন্ধু মিলে শুরু করেন টিকিট কেনা। সৌভাগ্য তাদের দরজায় কড়া নাড়ে সম্প্রতি অনুষ্ঠিত সাপ্তাহিক ড্রতে।

ড্র-তে জয়ের ফোন পেয়ে রহমত উল্লাহ উচ্ছ্বসিত হয়ে বলেন, ‘আমি খুবই খুশি, বিগ টিকিট কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ।’ পুরস্কারের টাকা দিয়ে রহমত উল্লাহ নিজের একটি ব্যবসা শুরু করতে চান বলে জানিয়েছেন।

দুবাইয়ে জনপ্রিয় লটারিগুলোর মধ্যে বিগ টিকিট লটারি অন্যতম। প্রতিদিন হাজারো প্রবাসী এই লটারি কিনে ভাগ্য বদলের আশায় থাকেন। প্রতি বৃহস্পতিবার বিগ টিকিটের সাপ্তাহিক ড্র অনুষ্ঠিত হয় এবং পাঁচ সৌভাগ্যবান বিজয়ীর নাম ঘোষণা করা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে কড়াকড়ি আনছে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সীমিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ বিষয়ে দেশটির বিভিন্ন...

বিশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের...

এ সম্পর্কিত আরও পড়ুন