অভিবাসনদুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটে বৈশাখী উৎসব পালিত

দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটে বৈশাখী উৎসব পালিত

ওবায়দুল হক মানিক আমিরাত,

সংযুক্ত আরব আমিরাতের বানিজ্যিক রাজধানী দুবাইয়ে প্রতিবছরের মতো এবারও বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ কনস্যুলেটে বৈশাখী উৎসব অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় কনস্যুলেট প্রাঙ্গণে এই উৎসবকে সাজানো হয়েছে ভিন্ন ভিন্ন আয়োজনে। বাংলাদেশ কনস্যুলেট প্রাঙ্গণে অনুষ্ঠিত এই আয়োজনে প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন। বাংলার চিরায়িত ঐতিহ্য ধারণ করে বৈশাখের নাচ, গান, কৌতুক, লালন গীতি, পুঁথি, পান্তা-ইলিশসহ নানা দেশীয় খাবারের সমারোহ ঘটে এই উৎসবে। বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই এর কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান জানান, দেশের সংস্কৃতি ঐতিহ্য তুলে ধরার লক্ষ্যে সেই সাথে প্রবাসে বেড়ে উঠা নতুন প্রজন্মকে বাংলার চিরায়িত ইতিহাস ঐতিহ্য প্রসঙ্গে ধারণা দিতে এই আয়োজন। তিনি প্রবাসী বাংলাদেশিদের বিদেশে বাংলাদেশের মান অক্ষুণ্ণ রাখার পাশাপাশি আমিরাতের আইন-কানুন মেনে চলারও পরামর্শ দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ তারেক আহমেদ বলেন, পহেলা বৈশাখ বাংলাদেশের চিরন্তন উৎসব, বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্য। পয়লা বৈশাখ আমাদের আপন শিকড়ের প্রাণশক্তিতে উজ্জীবিত হওয়ার দিন, বাঙালির প্রাণের উৎসবের দিন। তিনি প্রবাসী বাংলাদেশিদের স্থানীয় আইন-কানুন এবং নিজেকে সুনাগরিক হিসেবে মেনে চলার অনুরোধ জানান। অনুষ্ঠান পরিচালনা করেন প্রথম সচিব (প্রেস) মোহাম্মদ আরিফুর রহমান।
পরে এক সাংস্কৃতিক আয়োজনে গানে গানে মাতিয়ে তোলেন শিল্পীরা। শিল্পীরা নানা পরিবেশনার মাধ্যমে আনন্দ দেওয়ার চেষ্টা করেন উপস্থিত প্রবাসীদের। অনুষ্ঠানে বৈশাখের নাচ,গান, কৌতুক, লালন গীতি, পুঁথি ছাড়াও ৮০ দশকের চলচ্চিত্রের সৃজনশীল গানের পরিবেশনা সকলের হৃদয় ছুঁয়ে যায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রদূতের সহধর্মিনী মিসেস উম্মে রুম্মান, কনসাল জেনারেলের সহধর্মিনী লুৎফুন্নাহার তানিয়া, বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দ যথাক্রমে প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন,আবদুস সালাম তালুকদার, প্রকৌশলী আব্দুস সালাম খাঁন, মোঃ আব্দুল কুদ্দুস, দুবাই আল আবির বিজনেস এসোসিয়েশনের সহ-সভাপতি সিআইপি নজরুল ইসলাম, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ ইউএই সভাপতি সিআইপি হাজী আব্দুল করিম, বাংলাদেশ সমিতির প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, এম এ বাশার, সিআইপি মোহাম্মদ ইব্রাহিম, কুলাউড়া সমিতি ইউএই সভাপতি আব্দুল লতিফ,দুবাই বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (প্রেস) মোঃ আরিফুর রহমান, কাউন্সিলর (শ্রম) মো: আব্দুস সালাম, দূতালয় প্রধান আশফাক হোসাইন, প্রথম সচিব (শ্রম) শাহানাজ পারভীন, দ্বিতীয় সচিব সাজ্জাদ জাহিরসহ কনস্যুলেটের অন্যান্য সিনিয়র কর্মকর্তা, কূটনৈতিক, ব্যবসায়ী, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ দু’ শতাধিক বাংলাদেশি শ্রমিক উপস্থিত ছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে কড়াকড়ি আনছে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সীমিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ বিষয়ে দেশটির বিভিন্ন...

বিশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের...

এ সম্পর্কিত আরও পড়ুন