অভিবাসনযুক্তরাষ্ট্রে আমদানি বাণিজ্যে ধাক্কা, সরবরাহ চেইনে নতুন চাপ

যুক্তরাষ্ট্রে আমদানি বাণিজ্যে ধাক্কা, সরবরাহ চেইনে নতুন চাপ

যুক্তরাষ্ট্র অফিস

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের শুল্ক নীতিতে ঘন ঘন পরিবর্তন এবং অনিশ্চয়তা যুক্তরাষ্ট্রের আমদানি খাতে নেতিবাচক প্রভাব ফেলছে। গত কয়েক মাসে বিভিন্ন পণ্য বিশেষ করে গাড়ি, ভোগ্যপণ্য এবং শিল্প যন্ত্রপাতি — বন্দরে আটকে আছে, রেলগাড়িতে আটকে পড়েছে এবং গুদামে দীর্ঘদিন ধরে জমে আছে।

বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতির জন্য মূলত দায়ী ওয়াশিংটনের একবার শুল্ক আরোপ এবং আবার তুলে নেওয়ার সিদ্ধান্ত। এতে আমদানিকারক ও রপ্তানিকারকদের মধ্যে বিভ্রান্তি দেখা দিচ্ছে, যা সামগ্রিক বাণিজ্য ব্যবস্থায় বিঘ্ন ঘটাচ্ছে।

বিমান ও ইঞ্জিনের মতো বড় পণ্য সাধারণত মার্কিন ক্রেতারা বহু বছর আগেই অর্ডার করে থাকেন। যদিও বিমান শিল্প সরাসরি শুল্কের আওতাভুক্ত নয়, তবুও শুল্ক সংক্রান্ত অনিশ্চয়তা এবং আমদানি প্রক্রিয়ার জটিলতা এই খাতে পণ্য পরিবহনে বিলম্ব ঘটাচ্ছে।

রয়টার্সকে দেওয়া তথ্য অনুযায়ী, সরবরাহ চেইনের ওপর বর্তমানে নতুন করে চাপ তৈরি হয়েছে। কোভিড-পরবর্তী সময়ে যন্ত্রাংশ ও দক্ষ শ্রমিকের সংকট কাটিয়ে ওঠার চেষ্টা চলছিল, ঠিক তখনই শুল্ক সংক্রান্ত এই নতুন চ্যালেঞ্জ তাদের আরও বিপাকে ফেলেছে।

বিশ্লেষকরা বলছেন, আমদানি নীতিতে স্থিতিশীলতা না থাকলে ভবিষ্যতে ভোক্তা পণ্যের দাম বাড়তে পারে, এবং শিল্প খাতে উৎপাদন বিঘ্নিত হতে পারে, যার প্রভাব পড়বে সামগ্রিক অর্থনীতিতে।

চলমান এই পরিস্থিতিতে ব্যবসায়ীরা নীতিনির্ধারকদের কাছ থেকে সুস্পষ্ট এবং দীর্ঘমেয়াদী নির্দেশনার দাবি জানিয়েছেন, যাতে তারা আগাম পরিকল্পনা করতে পারেন এবং বাজারে স্থিতিশীলতা ফিরে আসে।

এদিকে মার্কিন শুল্ক নীতির নাটকে বর্তমান অনিশ্চিত বাজারে এখনও চলছে ব্যাপক উত্থান-পতন। এর আগে, কোভিড মহামারির সময় এতটা অস্থিতিশীল বাজার দেখেছিল বিশ্ব।

বৃহস্পতিবার এসঅ্যান্ডপি ৫০০ সূচক সাড়ে তিন শতাংশ হ্রাস পায়। এর আগে ফেব্রুয়ারিতে এই সূচক সর্বোচ্চ পর্যায়ে ছিল। সেখান থেকে প্রায় ১৫ শতাংশ অধঃপতন হয়েছে।

ওয়াল স্ট্রিটে পতনের ধাক্কা এশিয়ার বাজারেও টের পাওয়া যায়। জাপানের নিক্কেই সূচক চার শতাংশ কমে যায়, যদিও তাইওয়ান ও হংকংয়ের বাজার কিছুটা ঘুরে দাঁড়ায়। ইউরোপের বাজারও কিছুটা ইতিবাচকভাবে দিন শুরুর ইঙ্গিত দেয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে চার বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৮ আগস্ট)...

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

বিশেষ সংবাদ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে...

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

এ সম্পর্কিত আরও পড়ুন