অভিবাসনকুয়ালালামপুরে পাইকারি বাজারে অভিযান, ৫ বাংলাদেশি গ্রেপ্তার

কুয়ালালামপুরে পাইকারি বাজারে অভিযান, ৫ বাংলাদেশি গ্রেপ্তার

মালয়েশিয়া প্রতিনিধি:

কুয়ালালামপুরের পাইকারি বাজারে অভিযান পরিচালনা করে পাঁচ বাংলাদেশি ও এক মিয়ানমারের নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।

পাইকারি বাজারের গলিতে অবৈধভাবে অভিবাসী হকারদের কার্যকলাপ বন্ধে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ।

মঙ্গলবার (৮ এপ্রিল) স্থানীয় সময় বেলা ১১টার দিকে কুয়ালালামপুর সিটি হল (ডিবিকেএল) এর সহযোগিতায় অভিযান চালানো হয়।

কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সৌপি ওয়ান ইউসুফ বলেছেন, তার বিভাগ পাইকারি বাজারে ৫০ জন ব্যক্তিকে তল্লাশি করার পর ২১ থেকে ৫০ বছর বয়সী ছয়জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করেছে।

তিনি জানান, গ্রেপ্তারকৃতরা সবাই পুরুষ, যার মধ্যে পাঁচজন বাংলাদেশি এবং একজন মিয়ানমারের নাগরিক। গ্রেপ্তারদের অপরাধের মধ্যে ছিল অতিরিক্ত সময় অবস্থান এবং পরিচয়পত্র বা পাসপোর্ট না থাকা। এছাড়াও, ডিবিকেএল তাদের হকারিতে ব্যবহৃত দুটি লরিসহ বিদেশি ব্যবসায়িক পণ্যও জব্দ করেছে।

ওয়ান মোহাম্মদ সৌপি বলেন, যখন অভিযান চালানো হয়, তখন কয়েকজন বিদেশি পালানোর চেষ্টা করে। তবে, তারা পালাতে ব্যর্থ হয়েছে কারণ দোকানের পেছনের গলিটি ঘিরে রাখা হয়েছিল। পাইকারি বাজার এলাকাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরালের পরই এই অভিযান চালানো হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নিতে তাদের জেআইএম কুয়ালালামপুর ইমিগ্রেশন অফিসে নিয়ে যাওয়া হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে চার বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৮ আগস্ট)...

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

বিশেষ সংবাদ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে...

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

এ সম্পর্কিত আরও পড়ুন