অভিবাসনপ্রবাসীর স্ত্রীকে নিয়ে ছাত্রদল নেতা উধাও

প্রবাসীর স্ত্রীকে নিয়ে ছাত্রদল নেতা উধাও

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের মুলাদীতে এক ছাত্রদল নেতার সাথে টাকা-স্বর্ণালংকার নিয়ে এলাকা ছেড়েছেন প্রবাসীর স্ত্রী। উপজেলার নাজিরপুর ইউনিয়ন ছাত্রদল সাধারণ সম্পাদক ইব্রাহীম সিকদারের বিরুদ্ধে পার্শ্ববর্তী গ্রামের এক প্রবাসীর স্ত্রীকে ভাগিয়ে নেওয়ার অভিযোগ ওঠেছে।

রোববার সন্ধ্যায় ৩ সন্তানের জননী প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও হয়েছেন। এ ঘটনায় সোমবার সকালে ওই প্রবাসীর মেয়ে বাদী হয়ে ইব্রাহীম সিকদারসহ ৪ জনকে আসামি করে মুলাদী থানায় মামলা করেছেন।

ইব্রাহীম সিকদার উপজেলার নাজিরপুর ইউনিয়নের চরনাজিরপুর গ্রামের রেজাউল সিকদারের ছেলে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ছাত্রদল নেতা ইব্রাহীম গত বছর ৫ আগস্টের পরে এলাকায় ফেরেন। এরপর থেকে বিভিন্ন সময়ে তিনি প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিলেন। বিষয়টি ছাত্রদল নেতার পরিবার ও স্থানীয়দের অবহিত করে তাকে সতর্ক করা হয়। এতে ছাত্রদল নেতার পরিবারের সদস্যরা ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করেন। রোববার সন্ধ্যায় ইব্রাহীম সিকদার প্রবাসীর বাড়িতে যান এবং তার স্ত্রী ও টাকা-স্বর্ণালংকার নিয়ে যান।

প্রবাসীর মেয়ে বলেন, প্রায় ১৯ বছর আগে আমার বাবার সঙ্গে মায়ের বিয়ে হয়। আমার বাবা দীর্ঘদিন ধরে প্রবাসে থাকায় টাকাপয়সা ও স্বর্ণালংকার সবকিছু মায়ের কাছেই গচ্ছিত ছিল। রোববার ছাত্রদল নেতা ইব্রাহীম আমাদের ঘর থেকে মায়ের সঙ্গে সাড়ে ৫ লাখ টাকা ও ৩ ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছেন। এ ঘটনায় ইব্রাহীম সিকদার ও তার সহযোগীদের বিরুদ্ধে মুলাদী থানায় মামলা করা হয়েছে।

অভিযোগের বিষয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মহিউদ্দীন ঢালী বলেন, ইব্রাহীম সিকদার নাজিরপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আলম জানান, প্রবাসীর মেয়ে ছাত্রদল নেতাসহ ৪ জনের নামে মামলা করে করেছেন। বিষয়টি তদন্ত এবং প্রবাসীর স্ত্রী ও টাকা-স্বর্ণালংকার উদ্ধারের চেষ্টা চলছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে কড়াকড়ি আনছে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সীমিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ বিষয়ে দেশটির বিভিন্ন...

বিশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের...

এ সম্পর্কিত আরও পড়ুন