অভিবাসনঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ইউকের পঞ্চম বর্ষপূর্তি আয়োজনের উদ্যোগ

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ইউকের পঞ্চম বর্ষপূর্তি আয়োজনের উদ্যোগ

ঢাকা অফিস

যুক্তরাজ্যে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক শিক্ষার্থীদের সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ইউকে পঞ্চম বর্ষপূর্তি উদযাপনের উদ্যোগ নিয়েছে। আগামী ১৭ এপ্রিল বার্কিং অ্যান্ড ডেগেনহাম কাউন্সিল চেম্বারে বর্ষপূর্তির অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছে।

শনিবার (২২ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ইউকে আয়োজিত ইফতার পূর্ব আলোচনায় এই ঘোষণা দেন সংগঠনটির নেতারা।

এসেক্সের মেফেয়ার ভেন্যুতে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্কিং অ্যান্ড ডেগেনহামের মেয়র কাউন্সিলর মঈন কাদেরী।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ইউকের পরিচালনা পরিষদের সদস্য, থার্ড সেক্টর কনসালটেন্ট বিধান গোস্বামীর সভাপতিত্বে ও পলিটিকা টিভির প্রধান সম্পাদক তানভীর আহমেদের পরিচালনায় এই আয়োজনে বক্তব্য রাখেন সংগঠনের পরিচালনা পরিষদের সদস্য ইউনিভার্সিটি অব লন্ডনের রিস্ক অ্যান্ড ডিজাস্টার রিডাকশন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শামছুদ্দোহা, ব্যারিস্টার চৌধুরী হাফিজুর রহমান, অ্যাডভোকেট শাহ আলম সরকার, শওকাত আলী বেনু, মোহাম্মদ রশীদ, লাবনী রেজা, আরিফুর রহমান, ফাতেহা পলিসহ অন্যরা।

সভায় বক্তারা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে শহীদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংগঠিত গণহত্যায় নিহত ঢাকা শিক্ষক ও বুদ্ধিজীবীদের প্রতি শোক ও শ্রদ্ধা জানান। এছাড়াও অনুষ্ঠানে আগত অ্যালামনাইরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদ্য প্রয়াত সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে তার স্মৃতিচারণ করেন।

অনুষ্ঠানে লন্ডন ও ইংল্যান্ডের বিভিন্ন শহর থেকে অ্যালামনাইরা অংশ নেন। ইফতার পার্টিতে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচালনা পরিষদের সিনিয়র অ্যালামনাইদের মধ্যে উপস্থিত ছিলেন প্রদীপ মজুমদার, তাসলিমা মীরা, ব্যারিস্টার কাজী আশিকুর রহমান, ইউনূস শেখ, হালিম খাতুন, আনিসুর রহমান, শাফকাত হোসেন সাইয়েদ, ব্যারিস্টার সঞ্জয় কুমার রায়, রেহানা আক্তার, শায়লা শিমলা, আসাদ কিবরিয়া তানিন, রিয়াদ আসিফ আহম্মদ, আয়েশা আক্তার, সামসুন নাহার শোনিমা ও অন্যরা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে কড়াকড়ি আনছে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সীমিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ বিষয়ে দেশটির বিভিন্ন...

বিশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের...

এ সম্পর্কিত আরও পড়ুন