অভিবাসনগাজার হাসপাতালে ইসরায়েলি হামলা, হামাসের শীর্ষ নেতা নিহত

গাজার হাসপাতালে ইসরায়েলি হামলা, হামাসের শীর্ষ নেতা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার একটি হাসপাতালে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে হামাসের একজন শীর্ষ নেতা ও তার এক সহযোগী নিহত হয়েছেন। এক হামাস কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (২৪ মার্চ) এক প্রতিবেদনে এ খবর জানায় বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, নাসের হাসপাতাল লক্ষ্য করে চালানো এই হামলায় নিহত হন হামাসের আর্থিক বিভাগের প্রধান ইসমাইল বারহুম। গাজা উপত্যকার খান ইউনুস শহরে অবস্থিত এই হাসপাতালটিই সেখানকার প্রধান চিকিৎসাকেন্দ্র।

হামাসের এক কর্মকর্তা জানান, চারদিন আগে ইসরায়েলি বিমান হামলায় আহত হওয়ার পর চিকিৎসার জন্য নাসের হাসপাতালে ভর্তি ছিলেন বারহুম।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ‘বিস্তৃত গোয়েন্দা তথ্য সংগ্রহের ভিত্তিতে’ হাসপাতাল প্রাঙ্গণে অবস্থানরত হামাসের এক গুরুত্বপূর্ণ সদস্যকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে ‘সুনির্দিষ্ট অস্ত্র’ ব্যবহার করা হয়েছে যাতে আশপাশের ক্ষয়ক্ষতি সীমিত রাখা যায়।

এ বিষয়ে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় অনেকেই, এমনকি চিকিৎসাকর্মীরাও আহত হয়েছেন। হাসপাতালের যে অংশে হামলা হয়, তা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়ায় ওই বিভাগ খালি করে দেওয়া হয়।

বিবিসি যাচাই করা ভিডিও ফুটেজে দেখা গেছে, হামলার পর আগুন নেভানোর চেষ্টা করছেন লোকজন।

ইসরায়েল অনেকবার অভিযোগ করেছে, হামাস হাসপাতালগুলোকে অস্ত্র গোপন ও কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার করে। তবে হামাস বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে।

এর আগে, রোববার (২৩ মার্চ) খান ইউনুসে আরেকটি পৃথক ইসরায়েলি বিমান হামলায় হামাস নেতা সালাহ আল-বারদাওয়েল নিহত হন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে কড়াকড়ি আনছে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সীমিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ বিষয়ে দেশটির বিভিন্ন...

বিশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের...

এ সম্পর্কিত আরও পড়ুন