অভিবাসনএক বছরে প্রায় ৯ হাজার অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু : আইওএম

এক বছরে প্রায় ৯ হাজার অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু : আইওএম

আন্তর্জাতিক ডেস্ক

২০২৪ সালে ইউরোপসহ বিভিন্ন দেশে যাওয়ার পথে প্রায় ৯ হাজার অভিবাসনপ্রত্যাশী মারা গেছে বলে জানিয়েছে জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম)। শুক্রবার (২১ মার্চ) আইওএম এর বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি

প্রতিবেদনে বলা হয়, গত বছর বিশ্বব্যাপী অভিবাসন পথে ৮ হাজার ৯৩৮ জন মারা গেছেন। তবে, নিহত ও নিখোঁজের প্রকৃত সংখ্যা হয়তো আরও অনেক বেশি। কারণ, সরকারি সূত্রের অভাবের কারণে অনেক ঘটনাই অপ্রকাশিত রয়ে গেছে। ২০২৪ সালে এশিয়া, আফ্রিকা এবং ইউরোপে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে।

নিহতদের মধ্যে এশিয়ার ২ হাজার ৭৭৮ জন, আফ্রিকার ২ হাজার ২৪২ জন, ক্যারিবিয়ানে ৩৪১ জনের পাশাপাশি কলম্বিয়া এবং পানামার মধ্যবর্তী ড্যারিয়েন জঙ্গল অতিক্রম করতে গিয়ে ১৭৪ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে চূড়ান্ত তথ্য পাওয়া না গেলেও সবশেষ পরিসংখ্যান অনুযায়ী, সেখানে অন্তত এক হাজার ২৩৩ জন মারা গেছেন।

এক বছরে এত মৃত্যুকে ‘অগ্রহণযোগ্য ও প্রতিরোধযোগ্য’ ট্র্যাজেডি বলে অভিহিত করে আইওএম জানায়, ইউরোপে পৌঁছানোর চেষ্টাকারীদের প্রধান প্রবেশদ্বার ভূমধ্যসাগরে রেকর্ড ২ হাজার ৪৫২ জন মারা গেছেন। 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে কড়াকড়ি আনছে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সীমিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ বিষয়ে দেশটির বিভিন্ন...

বিশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের...

এ সম্পর্কিত আরও পড়ুন