অভিবাসনভারতকে সতর্ক বার্তা দিলেন ট্রাম্প

ভারতকে সতর্ক বার্তা দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের খুব ভালো সম্পর্ক রয়েছে কিন্তু সমস্যা একটাই। আর সেটি হলো, ভারত বিশ্বের সর্বোচ্চ শুল্ক আদায়কারী দেশগুলোর মধ্যে একটি, যা যুক্তরাষ্ট্রের জন্য একটি সমস্যা বলে সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (২০ মার্চ) ব্রেইবার্ট নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ সতর্ক বার্তা দেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প বলেন, আমি মনে করি, তারা সম্ভবত এই শুল্ক উল্লেখযোগ্য হারে কমাবে। তবে ২ এপ্রিল থেকে আমরা তাদের ওপর সেই একই শুল্ক আরোপ করবো, যা তারা আমাদের পণ্য থেকে আদায় করে থাকে।

এদিকে, ট্রাম্পের এই মন্তব্য ভারত-মার্কিন বাণিজ্য সম্পর্কে নতুন উত্তেজনার সৃষ্টি করতে পারে বলে ধারণা বিশেষজ্ঞদের। বিশেষ করে, ভারত যদি শুল্ক কমানোর দিকে না যায়, তবে দুই দেশের মধ্যে বাণিজ্য সংঘাত আরও তীব্র হতে পারে।

ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ ইকোনমিক করিডোরকে ট্রাম্প ‘একটি চমৎকার গ্রুপ’ হিসেবে অভিহিত করেছেন, যারা একসঙ্গে কাজ করে বাণিজ্যে মার্কিন স্বার্থ ক্ষুণ্ন করতে চায় এমন দেশগুলোর বিরুদ্ধে। তিনি বলেন, বাণিজ্যে আমাদের শক্তিশালী অংশীদার রয়েছে। তবে আমাদের এই অংশীদারদের কাছ থেকে কোনো খারাপ আচরণ মেনে নেওয়া হবে না। অনেক ক্ষেত্রে আমাদের শত্রুরা আমাদের বন্ধুদের চেয়ে ভালো আচরণ করে।

ট্রাম্প ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ভারতের উদাহরণ টেনে তিনি বলেন, যাদেরকে আমাদের বন্ধু বলে মনে হয়, যেমন ইইউ, তারা বাণিজ্যে আমাদের সঙ্গে খুব খারাপ আচরণ করে। ভারতকেও সবাই মিত্র হিসেবে মনে করে, কিন্তু তারাও আমাদের পণ্যে উচ্চ শুল্ক আদায় করে।

এর আগে গত ৫ মার্চ ট্রাম্প ভারতসহ বিভিন্ন দেশের উচ্চ শুল্কের সমালোচনা করে এটিকে ‘অত্যন্ত অন্যায্য’ বলে উল্লেখ করেন ও ২ এপ্রিল থেকে মার্কিন পণ্যে শুল্ক আরোপকারী দেশগুলোর বিরুদ্ধে পারস্পরিক শুল্ক আরোপের ঘোষণা দেন। কংগ্রেসের যৌথ অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন, যা তার দ্বিতীয় মেয়াদে প্রথম ভাষণ ছিল।

ট্রাম্প বলেন, অন্যান্য দেশ দশকের পর দশক ধরে আমাদের বিরুদ্ধে শুল্ক ব্যবহার করেছে। এখন আমাদের পালা। ইইউ, চীন, ব্রাজিল, ভারত, মেক্সিকো এবং কানাডা-এরা সবাই আমাদের পণ্যে অনেক বেশি শুল্ক আদায় করে। ভারত আমাদের গাড়িতে ১০০ শতাংশের বেশি শুল্ক আদায় করে, যা খুবই অন্যায্য।

সূত্র: হিন্দুস্তান টাইমস, এনডিটিভি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে চার বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৮ আগস্ট)...

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

বিশেষ সংবাদ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে...

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

এ সম্পর্কিত আরও পড়ুন