অভিবাসনআমিরাতে বন্ধুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো ব্রাহ্মণবাড়িয়ার শাওনের

আমিরাতে বন্ধুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো ব্রাহ্মণবাড়িয়ার শাওনের

প্রবাস জার্নাল ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে জাহাজের তেলের ট্যাংকিতে আটকে পড়া বন্ধুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেছে ব্রাহ্মণবাড়িয়ার যুবক শাওনসহ (২২) তিনজনের।

শাওন ব্রাহ্মণবাড়িয়ার মো. আউয়াল মিয়ার ছেলে। দুই বছর আগে জীবিকার তাগিদে সংযুক্ত আরব আমিরাতে যান শাওন। তার গ্রামের বাড়ি জেলার আখাউড়া উপজেলার ছোট কুড়িপাইকা গ্রামে।

মঙ্গলবার (১৮ মার্চ) বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে তেলবাহী জাহাজের ট্যাংকার পরিষ্কার করতে গিয়ে শ্বাস বন্ধ হয়ে শাওনের মৃত্যু হয়। এ ঘটনায় শাওনের সঙ্গে আরও দুই বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়। পরে খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস তাদের মরদেহ উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। বাংলাদেশ সময় রাত ১০টার দিকে তার মৃত্যুর খবর বড় ভাই সৌরভ পরিবারকে জানান।

পরিবার সূত্রে জানা যায়, নিহত শাওন ও তার বড়ভাই সৌরভ একই কোম্পানিতে কর্মরত ছিলেন। প্রায় দুই বছর আগে জীবিকার তাগিদে আরব আমিরাতে পাড়ি জমান শাওন। গত ২ মাস আগে ৪০ দিন ছুটি কাটিয়ে শাওন কর্মস্থলে ফিরে যান।

শাওনের বাবা মো. আওয়াল মিয়া বলেন, কর্মস্থলে জাহাজে তেলের ট্যাংকি পরিষ্কার করতে যায় শাওন। এসময় তার সঙ্গে থাকা বন্ধু মোটর নিয়ে আগে ভেতরে ঢোকে। কিছু সময় অতিবাহিত হলেও সে ওপরে উঠে না আসায় শাওনসহ অন্য আরও দুইজন ভেতর প্রবেশ করে। এ অবস্থায় অক্সিজেনের সংকটে অচেতন হয়ে পড়ে সবাই। পরে ফায়ার সার্ভিস এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। আমার শাওন তার বন্ধুকে বাঁচাতে গিয়ে এমন মর্মান্তিক মৃত্যু হলো।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলী কালু বলেন, আরব আমিরাতে শাওনের মৃত্যুর সংবাদ শুনে তাৎক্ষণিক তাদের পরিবারের খোঁজ খবর নিয়েছি। শাওন ছেলেটি এলাকায় সবার সঙ্গে আন্তরিক ছিল। সে বিদেশে গিয়েও সবার খোঁজ খবর নিতো। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে কড়াকড়ি আনছে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সীমিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ বিষয়ে দেশটির বিভিন্ন...

বিশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের...

এ সম্পর্কিত আরও পড়ুন