অভিবাসনআমিরাতের ভিসা নিয়ে সুখবর দিলেন রাষ্ট্রদূত

আমিরাতের ভিসা নিয়ে সুখবর দিলেন রাষ্ট্রদূত

আমিরাত প্রতিনিধি:

সংযুক্ত আরব আমিরাতে বসবাসকারী বাংলাদেশিদের জন্য ভিসার ক্ষেত্রে আর দীর্ঘ প্রতীক্ষার প্রয়োজন হবে না বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ।

তিনি দৃঢ়ভাবে জানিয়েছেন, বাংলাদেশ একটি সুস্পষ্ট ভিশন নিয়ে এগিয়ে যাচ্ছে এবং অচিরেই আমিরাতের ভিসা পাওয়া যাবে।

শুক্রবার (১৪ মার্চ) মিলেনিয়াম প্লাজা হোটেলে সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত তারেক আহমেদ এই গুরুত্বপূর্ণ ঘোষণা দেন।

রাষ্ট্রদূত তারেক আহমেদ বলেন, ‌‘বাংলাদেশিদের আমিরাতের ভিসার জন্য আক্ষেপ করতে হবে না। আমরা একটা ভিশন নিয়ে এগিয়ে চলেছি। অচিরে আমরা ভিসা পাব বলে আশা রাখি।’

তিনি আরও জানান, সম্প্রতি বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আমিরাত সফর করেছেন। এই সফরের ফলস্বরূপ, খুব শিগগিরই একটি ফলপ্রসূ পার্টনারশিপ মুভমেন্টের দিকে অগ্রসর হচ্ছে বাংলাদেশ।

রাষ্ট্রদূত আত্মবিশ্বাসের সাথে বলেন, “আমাদের ভিশন সফল হলে আমিরাতের ভিসার দরজায় কড়া নাড়তে হবেনা, অনায়াসে আমরা এদেশের ভিসা পেয়ে যাব।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকৌশলী মোয়াজ্জেম হোসাইন এবং সঞ্চালকের দায়িত্ব পালন করেন আব্দুস সালাম তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাই নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান।

এসময় কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে বলেন, সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের বন্ধুপ্রতিম রাষ্ট্র এবং এ দেশ বাংলাদেশকে অনেক দিয়েছে। তাই এখানকার সকল আইন ও কানুন মেনে চলা এবং একটি সভ্য দেশের সভ্য নাগরিক হিসেবে নিজেদের পরিচয় দেওয়া অপরিহার্য।

তিনি আরও জোর দিয়ে বলেন, আমিরাতে বসবাসরত বাংলাদেশিদের অপরাধ প্রবণতা শূন্যের কোঠায় নামিয়ে আনতে হবে।

ইফতার অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্যাংকার মহিউদ্দিন জামান, জনতা ব্যাংকের সিইও কামরুজ্জামান, বিমানের আবুধাবী রিজিওনাল ম্যানেজার শাহাদাত হোসেন, দুবাই রিজাইনাল ম্যানেজার সাখিয়া সুলতানা, শেখ খলিফা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মতিউর রহমান, ক্যাপ্টেন মেহেদী, বাংলাদেশ কনস্যুলেট দুবাইয়ের শ্রম কাউন্সিলর আবদুস সালাম, প্রথম সচিব (প্রেস) আরিফুর রহমান, দ্বিতীয় সচিব সাজ্জাদ জহির, ব্যাংকার নাসির মোস্তফা, আহাদ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সমাজসেবক ক্যাপ্টেন সৈয়দ আবু আহাদ, সিআইপি আবুল কালাম, জাকির হোসেন সিআইপি, মোঃ রাজা মল্লিক, নুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে চার বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৮ আগস্ট)...

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

বিশেষ সংবাদ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে...

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

এ সম্পর্কিত আরও পড়ুন