অভিবাসনসাপের কামড়ে প্রাণ গেল প্রবাসীর

সাপের কামড়ে প্রাণ গেল প্রবাসীর

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার

কক্সবাজারের পেকুয়ায় সাপের কামড়ে মোহাম্মদ রুবেল (৩৫) নামের এক সৌদি আরব প্রবাসীর মৃত্যু হয়েছে। রোববার রাতে উপজেলার টৈটং ইউনিয়নের পশ্চিম সোনাইছড়ির কইডার পাড়ার নিজ বাড়িতে রুবেলকে সাপে কামড় দেয়। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

নিহত রুবেল ওই এলাকার নূরুল আলমের ছেলে। তিনি সৌদি আরবে থাকতেন।

রুবেলের স্ত্রী শাহাজাহান বেগম জানান, রাত দেড়টার দিকে রুবেল সৌদি আরবে একজনের সঙ্গে মোবাইল ফোনে কথা বলতে বলতে বাড়ির উঠানে যান। এ সময় বিষাক্ত সাপ তার পায়ে কামড় দেয়। তাকে প্রথমে স্থানীয় ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। পরে নেওয়া হয় পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রামে নেওয়ার জন্য বলে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক। চট্টগ্রামে নেওয়ার পথেই তিনি মারা যান।

এ বিষয়ে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মুজিবুর রহমান বলেন, ‘রুবেলকে প্রথমে স্থানীয় ওঝার কাছে নিয়ে গিয়ে সময় ক্ষেপণ করা হয়েছে। যখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয় তখন একেবারে শেষ পর্যায়ে ছিল। পরে তাকে আইসিউতে রাখার জন্য চট্টগ্রামে রেফার্ড করা হলে পথিমধ্যে তিনি মারা যান।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে কড়াকড়ি আনছে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সীমিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ বিষয়ে দেশটির বিভিন্ন...

বিশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের...

এ সম্পর্কিত আরও পড়ুন