অভিবাসনপ্রেমের প্রস্তাবে রাজী না হওয়ায় প্রবাসীর স্ত্রীকে হত্যা

প্রেমের প্রস্তাবে রাজী না হওয়ায় প্রবাসীর স্ত্রীকে হত্যা

নিজস্ব প্রতিবেদক, ফেনী

ফেনীর সোনাগাজীতে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় লাইলী আক্তার তানিয়া (৩০) নামে এক প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। স্থানীয় স্বর্ণ দোকানের কর্মচারী মো. রনির বিরুদ্ধে এ হত্যার অভিযোগ আনছেন তানিয়ার পরিবার। শনিবার রাত ৮টার দিকে পৌর শহরের ৫নং ওয়ার্ডের পশ্চিম তুলাতলী গ্রামে এ ঘটনা ঘটে।

রোববার দুপুরে লাইলীর মা মনোয়ারা বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন।

নিহত তানিয়া সৌদি আরব প্রবাসী আরিফ উদ্দিন পিয়াসের স্ত্রী। তাদের সংসারে ১০ বছর ও আড়াই বছর বয়সি ২ পুত্রসন্তান রয়েছে।

অভিযুক্ত রনি চরখোয়াজ গ্রামের নুর উদ্দিনের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, ১২ বছর আগে আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামের পিয়াসের সঙ্গে লাইলীর বিয়ে হয়। ১ বছর আগে সোনাগাজী বাজারের একটি দোকানে স্বর্ণ কিনতে গিয়ে দোকান কর্মচারী রনির সঙ্গে তার পরিচয় হয়। এরপর থেকে লাইলীকে প্রেমের প্রস্তাব দিয়ে যৌণ হয়রানি করে আসছিল রনি। বিষয়টি জানাজানি হলে দোকান মালিক পাঁচ মাস আগে তাকে চাকরিচ্যুত করেন। এ ঘটনায় রনির স্ত্রী ও লাইলীর স্বজনদের মধ্যে কলহ দেখা দেয়। এতে রনি ক্ষিপ্ত হয়ে প্রকাশ্যে লাইলীকে হত্যার হুমকি দেয়।

লাইলীর পরিবারের দাবি, রনি ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে লাইলীকে শ্বাসরোধ করে হত্যা করেছেন। তারাবির নামাজের পর রাস্তায় ছোট সন্তানকে কান্না করতে দেখতে পান স্থানীয়রা। এরপর তানিয়ার মা ও ছোট ভাই নুরনবী জিসানসহ বাসায় গিয়ে সোফার ওপর লাইলীকে পড়ে থাকতে দেখেন। তাকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনরা জানিয়েছেন, লাইলীকে শ্বাসরোধে হত্যার পর গলায় থাকা স্বর্ণের চেইন, আলমারির তালা ভেঙে নগদ টাকা এবং তার ব্যবহৃত মুঠোফোনটি নিয়ে গেছে হত্যাকারীরা।

এবিষয়ে সোনাগাজী মডেল থানার ওসি মো. বায়েজীদ আকন বলেন, শনিবার রাত ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়েছে। তানিয়ার গলার দুপাশে দুটি নখের আঁচড়ের দাগ রয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে কড়াকড়ি আনছে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সীমিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ বিষয়ে দেশটির বিভিন্ন...

বিশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের...

এ সম্পর্কিত আরও পড়ুন