অভিবাসনরোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা কমে যাওয়ায় উদ্বেগ জাতিসংঘ মহাসচিবের

রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা কমে যাওয়ায় উদ্বেগ জাতিসংঘ মহাসচিবের

ঢাকা অফিস

বাংলাদেশে বসবাসরত ১২ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীর জন্য মানবিক সহায়তা কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

জাতিসংঘ মহাসচিব বলেন, আমি কখনোই এত বৈষম্যের শিকার কোনো জনগোষ্ঠী দেখিনি। আন্তর্জাতিক সম্প্রদায় রোহিঙ্গাদের ভুলে যাচ্ছে। এ সময় তিনি কক্সবাজারে অবস্থানরত ১২ লাখ রোহিঙ্গা শরণার্থীর জন্য মানবিক সহায়তা কমে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।

শুক্রবার (১৪ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠককালে এ উদ্বেগ প্রকাশ করেন তিনি।

এসময় অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার প্রক্রিয়ার প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে জাতিসংঘ মহাসচিব গুতেরেস।

বৈঠকের বিষয়ে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠকে জাতিসংঘের মহাসচিব বলেন, সংস্কার প্রক্রিয়ার প্রতি আমাদের সম্পূর্ণ প্রতিশ্রুতি প্রকাশ করতে চাই। আমরা আপনার সংস্কার সমর্থন করছি এবং আপনাকে শুভকামনা জানাই। এ বিষয়ে আমাদের যা করণীয় তা আমাদের জানান।

সংস্কার প্রক্রিয়ার মাধ্যমে দেশ একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দিকে যাবে এবং দেশের ‘বাস্তব রূপান্তর’ ঘটাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে সংস্কারের প্রক্রিয়া জটিল হতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।

আন্তোনিও গুতেরেস জানান, মুসলমানদের পবিত্র সিয়াম সাধনার মাস রমজানে তিনি মিয়ানমার থেকে জোরপূর্বক বিতাড়িত রোহিঙ্গাদের প্রতি সংহতি প্রকাশ করতে এসেছেন।

সহায়তা কমানো একটি অপরাধ- এমন মন্তব্য করে জাতিসংঘ মহাসচিব বলেন, পশ্চিমা দেশগুলো এখন সামরিক ব্যয়ের জন্য বাজেট দ্বিগুণ করছে, অথচ বিশ্বজুড়ে মানবিক সহায়তা সংকুচিত হচ্ছে।

এ সময় গুতেরেস বাংলাদেশকে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য অসাধারণ উদারতা প্রদর্শনের প্রশংসা করে বলেন, বাংলাদেশ রোহিঙ্গাদের জন্য অত্যন্ত উদারতা দেখিয়েছে। রোহিঙ্গারা আমার জন্য বিশেষ একটি বিষয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে কড়াকড়ি আনছে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সীমিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ বিষয়ে দেশটির বিভিন্ন...

বিশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের...

এ সম্পর্কিত আরও পড়ুন