অভিবাসনমালয়েশিয়ায় বিমানবন্দরে ৯ বাংলাদেশি গ্রেপ্তার

মালয়েশিয়ায় বিমানবন্দরে ৯ বাংলাদেশি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৯ বাংলাদেশিকে গ্রেপ্তর করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বিমানবন্দরের টার্মিনাল-১-এর আগমন হলে অবৈধ সিম কার্ড বিক্রির দায়ে তাদের গ্রেপ্তারের কথা জানিয়ছে ইমিগেশন কর্মকর্তারা।

স্থানীয় সময় সোমবার (১০ মার্চ) দুপুর দেড়টায় পরিচালিত এক বিশেষ অভিযানে ৯ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়।

ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান বলেন, পরিদর্শনে দেখা গেছে গ্রেপ্তারকৃতরা দুই মাস ধরে সিম কার্ড বিক্রির কার্যকলাপে জড়িত ছিলেন এবং একই দেশের পর্যটকদের লক্ষ্য করে সিম কার্ড বিক্রি করে আসছিলেন। তাদের সবার বয়স ২২ থেকে ৫০ বছর।

তিনি বলেন, বিক্রি করা বিভিন্ন মালয়েশিয়ান টেলিকম কোম্পানির সিম কার্ড অন্য ব্যক্তির নামে নিবন্ধিত এবং প্রতিটি ২৫ রিঙ্গিতে বিক্রি করা হতো। গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে দেখা গেছে, এসব সিম কার্ড বিক্রি থেকে প্রতিদিন দেড় হাজার থেকে দুই হাজার রিঙ্গিত আয় করতেন তাদের।

গ্রেপ্তারদের কাছ থেকে চারটি বাংলাদেশি পাসপোর্ট, ১০টি মোবাইল ফোন, বিভিন্ন স্থানীয় টেলিযোগাযোগ কোম্পানির ১২১টি সিম কার্ড, আটটি সিম কার্ড খোলার সুঁচ এবং নগদ এক হাজার ৫৫৫ রিঙ্গিত জব্দ করা হয়েছে।

ইমিগ্রেশন বিভাগ আরও জানায়, গ্রেপ্তারদের মধ্যে পাঁচজনের কাছে কোনো বৈধ ভ্রমণ নথি ছিল না, দুজন মেয়াদোত্তীর্ণ অবস্থান করেছিলেন এবং অন্য দুজন তাদের অস্থায়ী ওয়ার্ক ভিজিট পাসের শর্ত লঙ্ঘন করেছেন বলে ধারণা করা হচ্ছে।

বৈধ ভ্রমণ নথিপত্র না থাকার কারণে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ৬(৩) এর অধীনে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। অতিরিক্ত সময় ধরে থাকার জন্য একই আইনের ১৫(৪) ধারায় আরও দুজনকেগ্রেফতার করা হয়েছে। ভিজিট পাসের শর্ত লঙ্ঘনের জন্য অভিবাসন নিয়ন্ত্রণ ১৯৬৩ এর ৩৯(বি) ধারার অধীনে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

অধিকতর তদন্তের জন্য গ্রেফতারদের পুত্রজায়া ইমিগ্রেশন অফিসে রাখা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে কড়াকড়ি আনছে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সীমিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ বিষয়ে দেশটির বিভিন্ন...

বিশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের...

এ সম্পর্কিত আরও পড়ুন