আন্তর্জাতিক ডেস্ক
উচ্চশিক্ষায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিভিন্ন বৃত্তি এবং ফেলোশিপ দিচ্ছে সুইজারল্যান্ড। দেশটির জেনেভা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের ‘এক্সিলেন্স মাস্টার ফেলোশিপ’ দিচ্ছে। এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা জেনেভা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের সব বিষয়ে স্নাতকোত্তরে পড়তে পারবেন। বাংলাদেশিসহ বিশ্বের সব দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
জেনেভা বিশ্ববিদ্যালয় সুইজারল্যান্ডের অন্যতম প্রাচীন একটি বিশ্ববিদ্যালয়। ১৫৫৯ সালে যাত্রা শুরু করা এই বিশ্ববিদ্যালয়টিতে আইন, ব্যবসা-বাণিজ্য, বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে অসংখ্য কোর্স ও গবেষণার সুযোগ রয়েছে।
কোন কোন বিষয়ে পড়াশোনা: জেনেভা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ বিশ্বের অন্যতম স্বীকৃত গবেষণাপ্রতিষ্ঠান। অ্যাস্ট্রোনমি, বায়োলজি, কেমিস্ট্রি অ্যান্ড বায়োকেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, ফার্মাসিউটিক্যাল সায়েন্স, ম্যাথমেটিকস, আর্থ সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স বিষয়ে আবেদন করতে পারবেন।
সুযোগ-সুবিধা:
এক্সিলেন্স মাস্টার ফেলোশিপে শিক্ষার্থীরা সর্বোচ্চ ১০ থেকে ১৫ হাজার সুইস ফ্রাঙ্ক পাবেন। বাংলাদেশি মুদ্রায় এই অর্থ ১৩ থেকে ২০ লাখ টাকার মত হবে। এক বছরের জন্য এ ফেলোশিপ দেয়া হয়। তবে প্রথম সেমিস্টারে সফলতার সঙ্গে একাডেমিক কার্যক্রম সম্পন্ন করার শর্তে ফেলোশিপের মেয়াদ দ্বিতীয় বছরে বৃদ্ধি করা হতে পারে।
আবেদনের যোগ্যতা:
স্নাতক ডিগ্রি থাকতে হবে
শিক্ষার্থীর একাডেমিক ফলাফল ভালো হতে হবে
ইংরেজি ভাষার দক্ষতাপ্রয়োজনীয় নথিপত্র:
জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের কপি;
পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সর্বাধিক ২ পৃষ্ঠা);
একাডেমিক সার্টিফিকেট বা ট্রান্সক্রিপ্ট;
মোটিভেশন লেটার;
রেফারেন্স লেটার (দুজন অধ্যাপক)
ইংরেজি ভাষাদক্ষতার প্রমাণ হিসেবে জিআরই, আইইএলটিএস বা টোয়েফল স্কোরের সনদআবেদন যেভাবে: আগ্রহী শিক্ষার্থীদের আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করতে ও আবেদনের বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহীরা।
