অভিবাসনমিয়ানমারে স্ক্যাম সেন্টার: উদ্ধারকৃতদের সহায়তায় বাংলাদেশ দূতাবাস

মিয়ানমারে স্ক্যাম সেন্টার: উদ্ধারকৃতদের সহায়তায় বাংলাদেশ দূতাবাস

ডেস্ক রিপোর্ট

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ফাইয়াজ মুরশিদ কাজী জানিয়েছেন উত্তর পশ্চিম থাইল্যান্ডে মিয়ানমার সীমান্তে স্ক্যাম সেন্টার থেকে উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। এ অবস্থায় উদ্ধারকৃতদের সব ধরণের সহযোগিতা করবে দূতাবাস।

শনিবার (২২ ফেব্রুয়ারি) রাষ্ট্রদূত বলেন, এখন পর্যন্ত ৫ জনের মুক্তির কথা আমরা শুনেছি। তবে আমাদের কাছে তথ্য এসেছে ৪ জনের। ২ জনকে ইতিমধ্যে ফেরত পাঠানো হয়েছে। এরপরে যে দুইজনের তথ্য আমরা পেয়েছি তারা এখনো মিয়ানমারে রয়েছেন। সেখানে যাচাই বাছাই শেষে ফেরত পাঠানো হবে। মিয়ানমারে বাংলাদেশ দূতাবাসের সঙ্গেও আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে। তারাও প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।

যত দ্রুত সম্ভব ভিক্টিমদের দেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, প্রথম দুজনের ক্ষেত্রে আমরা পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। বলেছি, আপনারা দ্রুত টিকেট পাঠালে এখনই ফেরত পাঠানো যাবে। সরকারি প্রক্রিয়ায় ফেরত পাঠাতে সময় লাগবে। পরিবার সেখানে সমর্থন দিয়েছে। আমরাও সকল প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে তাদের ফেরত পাঠিয়েছি।

থাইল্যান্ড মিয়ানমার সীমান্তে গড়ে উঠা স্ক্যাম কল সেন্টারগুলো থেকে প্রতিনিয়তই উদ্ধার হচ্ছে মানুষ। তবে উদ্ধারকৃতদের সবাইকে থাইল্যান্ডে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। অন্যদিকে মিয়ানমারের ডিকেবিএ দাবি করেছে ফান্ড সংকটের কারণে সকলকে এখনই নিজ দেশে পাঠানো যাচ্ছে না।

মিয়ানমারের জান্তা সরকার ধারণা করছে প্রায় ১০ হাজার অপহৃত ব্যক্তিদের উদ্ধার করা হবে স্ক্যাম সেন্টারগুলো থেকে। এখন পর্যন্ত ১ হাজারের বেশি বিভিন্ন দেশের মানুষকে উদ্ধার করা হয়েছে।

এসব স্ক্যাম কল সেন্টারে এআই ব্যাবহার করে নারী সেজে ইন্টারনেট ব্যবহারকারীদের প্রলুব্ধ করা হয়। এরপর ব্যাংকিং চ্যানেল জানা হলে বা বিনিয়োগের কথা বলে ইন্টারনেট ব্যবহারকারীর থেকে অর্থ হাতিয়ে নেয়া হয়।

ঠিক কী পরিমাণ বাংলাদেশি সেখানে আটক রয়েছে তার সঠিক তথ্য পাওয়া কঠিন। আবার অনেকেই এই স্ক্যাম সেন্টারে কাজ করতে করতে সেই অপরাধের জগতেই নিজেকে হারিয়ে ফেলেন। তাদের আর ফেরত আসা হয় না। আবার যারা স্ক্যাম সেন্টারের জন্য বেশি আয় করতে পারেন, তাদেরকে সহজে ছাড়ে না মালিকরা।

মুক্ত হওয়াদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন চায়নিজ নাগরিক। এরপর ইথিওপিয়াসহ আফ্রিকার বিভিন্ন দেশের। এরপর ভারতীয় এবং দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের নাগরিকরা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে কড়াকড়ি আনছে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সীমিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ বিষয়ে দেশটির বিভিন্ন...

বিশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের...

এ সম্পর্কিত আরও পড়ুন