অভিবাসনআমেরিকা থেকে দেশে ফিরে সর্বস্ব খোয়ালেন প্রবাসী

আমেরিকা থেকে দেশে ফিরে সর্বস্ব খোয়ালেন প্রবাসী

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর

চাঁদপুরের হাজীগঞ্জে ডাকাতের কবলে পড়ে সর্বস্ব হারিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী জাহাঙ্গীর আলম মিলন। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে হাজীগঞ্জ-কচুয়া সড়কের হাজীগঞ্জ উপজেলা মডেল মসজিদ এলাকায় ডাকাত দল তার সর্বস্ব লুট করেন বলে অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগী জাহাঙ্গীর আলম মিলন লক্ষ্মীপুর পৌর ১১নং ওয়ার্ডের দক্ষিণ মজুপুর কাজী বাড়ির মৃত খোরশেদ আলমের ছেলে। তিনি আমেরিকা থেকে মঙ্গলবার মধ্য রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। সেখান থেকে একটি মাইক্রোবাস ও একটি হায়েস গাড়ি নিয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে বুধবার সকাল সোয়া ৭টার দিকে মিলনকে বহনকারী গাড়িটি হাজীগঞ্জ-কচুয়া সড়কের কাজিরগাঁও এলাকার উপজেলা মডেল মসজিদের উত্তর পাশে গতিরোধ করেন ডাকাত দল।

এসময় মুখোশধারী অজ্ঞাত চার ব্যক্তি খোলা পিক-আপের নিয়ে পেছন থেকে এসে প্রবাসী মিলনের গাড়ি থামিয়ে তাকেসহ চালক ও তার মাকে অস্ত্র ঠেকিয়ে জিম্মি করে।

ডাকাত দল গাড়িতে থাকা প্রবাসী মিলনের বিদেশি মুদ্রা, নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য জিনিসপত্র লুটে নেয়। এ সময় গাড়ি ভাঙচুর করে ১০ ভরি স্বর্ণ, নগদ ৩০ হাজার ইউএস ডলার, ও কিছু নগদ টাকাসহ প্রায় ৫০ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। পরে তিনি ৯৯৯ নম্বরে কল দিলে ঘটনাস্থলে ছুটে আসেন হাজীগঞ্জ থানা পুলিশ।

এদিকে স্থানীয়রা জানায়, ওই সড়কে একটি সংঘবদ্ধ ডাকাত দল দীর্ঘদিন ধরে অপরাধ করে আসছে। প্রায়ই বিদেশফেরত ব্যক্তিদের গাড়িতে ডাকাতি হচ্ছে। এরপরও পুলিশের তৎপরতা দেখা যায় না।

তবে এ ঘটনাটিকে ডাকাতি বলতে নারাজ পুলিশ। হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন ফারুক বলেন, ডাকাতি নয়- সড়কে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এরইমধ্যে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে। তবে এই বিষয় থানায় লিখিতভাবে এখনও কোনো অভিযোগ দায়ের করা হয়নি।

এ ঘটনা জানতে পেরে বুধবার বিকেলে ডাকাতি না ছিনতাই-তা নিশ্চিত হতে পিবিআই চাঁদপুরের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মহিউদ্দিন সেলিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে কড়াকড়ি আনছে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সীমিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ বিষয়ে দেশটির বিভিন্ন...

বিশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের...

এ সম্পর্কিত আরও পড়ুন