অভিবাসনকোরিয়া বাংলা প্রেস ক্লাবের নতুন কমিটি

কোরিয়া বাংলা প্রেস ক্লাবের নতুন কমিটি

অনলাইন ডেস্ক

দক্ষিণ কোরিয়া প্রবাসী বাংলাদেশি সংবাদকর্মীদের নিয়ে গঠিত কোরিয়া বাংলা প্রেস ক্লাবের ২০২৫ সালের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। রোববার (৯ ফেব্রুয়ারি) রাজধানী সিউলের স্থানীয় একটি হোটেলে কোরিয়া-বাংলা প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়।

সংগঠনের সদস্যদের সংখ্যাগরিষ্ঠতায় প্রত্যক্ষ ভোটে সময় টেলিভিশনের দক্ষিণ কোরিয়া প্রতিনিধি মোহাম্মদ হানিফ সভাপতি এবং সংবাদ প্রতিদিনের প্রতিনিধি সালেহ আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

পরে সদস্যদের মতামত ও সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে ১২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। প্রেস ক্লাবের নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ড. কামরুল হাসান (চেয়ারম্যান, বাংলাদেশ কমিউনিটি স্কুল, কোরিয়া)।

প্রেস ক্লাবের কার্যকরী পরিষদের সদস্যরা হলেন- সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান ইজাজ (চ্যানেল টোয়েন্টিফোর), দপ্তর সম্পাদক রনি জামান (জাগো নিউজ) অর্থ সম্পাদক আল আমিন মৃধা (বাংলা ভিশন), প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এম. এ. মাহবুব (সম্পাদক, চাঁপাই নিউজ ডটকম)। এছাড়াও সাধারণ সদস্যরা হলেন, আমিনুল মোগল, মীর সজল, ফারুক হোসাইন, ইঞ্জিনিয়ার এম মনির হোসেন, যায়েদ হোসেন, এফ কে মিরাজ।

সভায় সভাপতি বলেন, বিদেশের মাটিতে বাংলাদেশের একঝাঁক তরুণ সাংবাদিক ও লেখকদের নিয়ে নতুন স্বপ্ন দেখছি আমরা। আমাদের অঙ্গিকার ‘সত্য ও ন্যায়ের পথে অবিচল আস্থায় পথচলা। সাংবাদিকতাকে কোরিয়ার বুকে আরও দৃঢ় করার প্রত্যয় নিয়ে কাজ করে যাবো। এই কোরিয়া বাংলা প্রেস ক্লাব এগিয়ে যাবে বহুদূর।

এসময় সাধারণ সম্পাদক বলেন, আমি কোরিয়া বাংলা প্রেস ক্লাবের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি। আপনাদের সবার সহযোগিতা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই। আর কোরিয়া বাংলা প্রেস ক্লাব সুন্দরভাবে এগিয়ে নিতে আমার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করবো।

উল্লেখ্য, প্রেস ক্লাবের কার্যকরী পরিষদের সব সদস্যদের মতামতে কোরিয়া বাংলা প্রেস ক্লাবের সাংবিধানিক কাঠামোর আলোকে কমিটির দুই বছরের মেয়াদ ২০২৫ সাল থেকে এক বছর করার সিদ্ধান্ত হয়। বাংলাদেশি অভিবাসী সাংবাদিকদের নিয়ে কোরিয়া বাংলা প্রেস ক্লাবের ২০২১ সালের ১৭ অক্টোবর থেকে এর যাত্রা শুরু করে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে কড়াকড়ি আনছে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সীমিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ বিষয়ে দেশটির বিভিন্ন...

বিশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের...

এ সম্পর্কিত আরও পড়ুন