অভিবাসনফ্রান্সে অনিয়মিত অভিবাসনকে অপরাধ হিসেবে গণ্য করার পদক্ষেপ

ফ্রান্সে অনিয়মিত অভিবাসনকে অপরাধ হিসেবে গণ্য করার পদক্ষেপ

ডেস্ক রিপোর্ট

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রোতাইয়ো অনিয়মিতভাবে ফ্রান্সে বসবাসরত অভিবাসীদের অপরাধী হিসেবে সাব্যস্ত করতে চান বলে উল্লেখ করেছেন।

জানা গেছে, ২০১২ সাল পর্যন্ত ফ্রান্সে অনিয়মিত উপায়ে বসবাস করা আইনিভাবে সাজার আওতাধীন ছিল৷ পরবর্তীতে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রঁসোয়া অলান্দ এ ব্যবস্থাটি বাতিল করে নতুন অভিবাসন আইনের অনুমোদন দিয়েছিলেন৷ এখনও সেই সিদ্ধান্তটি বহাল রয়েছে৷

তবে সম্প্রতি দায়িত্ব নেওয়া রক্ষণশীল স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রোতাইয়ো ব্যবস্থাটি পুনরায় আরোপের সিদ্ধান্ত নিয়েছেন৷

বুধবার (৬ ফেব্রুয়ারি) সরকার জানিয়েছে, বেআইনিভাবে অর্থাৎ রেসিডেন্ট পারমিট ছাড়া বসবাসকে অপরাধ হিসেবে গণ্য করতে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাবিত পদক্ষেপকে সমর্থন দিবে তারা।

এ বিষয়ে ব্রুনো রোতাইয়ো ফ্রান্সের টিভি চ্যানেল টিএফ১কে বলেন, ‘আমি মনে করি অবৈধভাবে বসবাসকে অপরাধ হিসেবে গণ্য করা উচিত। কেউ অবৈধভাবে ফ্রান্সে প্রবেশ করা মানে সেটি আইনের পরিপন্থি৷’

ইউরোপীয় আইন সত্ত্বেও ডান এবং চরম ডানপন্থিরা অনুমোদনবিহীন বসবাসকে অপরাধ হিসেবে গণ্য করার কথা বলে আসছে।

ফ্রান্সের ডানপন্থি সংসদ সদস্যরা ২০২৪ সালের জানুয়ারি মাসের অভিবাসন আইনে এই ব্যবস্থাটি অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছিলেন। কিন্তু সাংবিধানিক কাউন্সিলর তা বাতিল করে দিয়েছিলেন।

পরবর্তীতে ২০২৪ সালের ১৩ ফেব্রুয়ারি এ বিষয়ে একটি বিল উত্থাপন করা হয়। এই প্রস্তাব কার্যকর হলে ফ্রান্সে অনিয়মিতভাবে বসবাসকারী অভিবাসীদের জরিমানা এবং ফরাসি ভূখণ্ড থেকে বিতাড়নের মতো শাস্তির মুখোমুখি হতে হবে। তবে জরিমানা আরোপ নিয়ে দোষী সাব্যস্ত ব্যক্তি পরবর্তীতে সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন।

ব্রুনো রোতাইয়োর পূর্বসূরীরা এই পদক্ষেপ বাস্তবায়ন করতে গিয়ে ব্যর্থ হয়েছিলেন৷ তিনি এটি করে সফল হতে চান৷

একটি সরকারি সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, ফরাসি সাংবিধানিক কাউন্সিল ২০২৪ সালের অভিবাসন আইনের যেসব ধারা বাতিল করেছিল সেগুলো নতুন অভিবাসন আইনের ভিত্তি হিসেবে কাজ করবে৷ বর্তমান আইনের কিছু পরিবর্তন হতে পারে, আবার কিছু সংযোজনও হতে পারে৷

আসন্ন নতুন অভিবাসন আইন নিয়ে ফ্রান্সের বাম, পরিবেশবাদী এবং ম্যাক্রোঁর দলের বাম অংশ এরইমধ্যে ক্ষোভ প্রকাশ করেছে৷

১৯৮০ সাল থেকে ফ্রান্সে অভিবাসন এবং বিদেশিদের নিয়ে ৩২টি আইন গৃহীত হয়েছে।

সূত্র: ইনফোমাইগ্রেন্টস।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে চার বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৮ আগস্ট)...

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

বিশেষ সংবাদ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে...

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

এ সম্পর্কিত আরও পড়ুন