অভিবাসনবিদেশি গমনেচ্ছুকদের উদ্দেশ্যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সতর্ক বার্তা

বিদেশি গমনেচ্ছুকদের উদ্দেশ্যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সতর্ক বার্তা

ঢাকা অফিস

‘রাশিয়ায় যুদ্ধে আট বাংলাদেশি’ ও ‘রাশিয়ায় মৃত্যুমুখে আরো ১৮ যুদ্ধদাস’ শিরোনামে সম্প্রতি গণমাধ্যমে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে দালালদের খপ্পরে পড়ে কিভাবে রাশিয়া যুদ্ধে বাংলাদেশিরা জড়িয়েছে তা উঠে এসেছে। এ ছাড়া কয়েকজনের মৃত্যুর খবরও উঠে এসেছে।

সংবাদ দুটি প্রকাশের পরেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে বিদেশে গমনেচ্ছুকদের উদ্দেশ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় গতকাল রবিবার একটি সতর্কতামূলক বিজ্ঞপ্তি দিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিদেশে কর্মসংস্থানের প্রলোভন ও মিথ্যা আশ্বাসের মাধ্যমে এক শ্রেণির প্রতারক, দালাল ও এজেন্সি বাংলাদেশি কর্মীদের নিয়মবহির্ভূতভাবে ও অবৈধভাবে বিদেশ গমনে প্রলুব্ধ করছে। তারা মূলত বিদেশ গমনেচ্ছু কর্মীদের মোটা অঙ্কের বেতন ও কাজের লোভ দেখিয়ে ট্যুরিস্ট বা ভিজিট ভিসার মাধ্যমে লিবিয়া, রাশিয়া, লেবানন, মালয়েশিয়াসহ অন্যান্য দেশে প্রেরণ করছে।

ট্যুরিস্ট বা ভিজিট ভিসায় কাজের আইনগত সুযোগ না থাকায় এভাবে বিদেশ গমন করে কর্মীরা শারীরিক, আর্থিক ও মানসিক ক্ষতির পাশাপাশি অনেক ক্ষেত্রে প্রাণহানিসহ জেল-জরিমানার শিকার হচ্ছেন।

এ ধরনের পরিস্থিতি এড়াতে সরকার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিদেশ গমনেচ্ছুদের জন্য ১০টি নির্দেশনা প্রকাশ করেছে। এই নির্দেশনাগুলোর মূল উদ্দেশ্য হলো বিদেশে কাজের জন্য বৈধ পন্থায় যাওয়ার গুরুত্ব তুলে ধরা এবং দালালচক্রের দ্বারা প্রতারিত হওয়া থেকে রক্ষা পাওয়া।

প্রধান নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে কর্মসংস্থান (ওয়ার্ক পারমিট) ভিসায় বৈধ রিক্রুটিং এজেন্সি ছাড়া অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশ গমন না করা; দালালের প্রলোভনে ট্যুরিস্ট বা ভিজিট ভিসায় কাজের উদ্দেশ্যে বিদেশ গমন না করা; বিদেশ গমনের আগে নিয়োগকর্তার নাম, ঠিকানা, চাকরির বিস্তারিত বিবরণ, যেমন—বেতন-ভাতা, কর্মের মেয়াদ, থাকা, খাওয়া, ইকামা বা ওয়ার্ক পারমিটসহ অন্যান্য সুবিধা সম্পর্কে নিশ্চিত হওয়া; বহির্গমন ছাড়পত্র ও গন্তব্য দেশের টিকিট ছাড়া কর্মসংস্থান ভিসায় বিদেশ গমন না করা।

এ ছাড়া জলপথ, স্থলপথ বা হেঁটে গমন করে কর্মের জন্য দালালের মিথ্যা প্রলোভনে আশ্বস্ত না হওয়া; ভিসা প্রদানকারী দেশের দূতাবাস বা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো থেকে ভিসার সঠিকতা নিশ্চিত হয়ে গমন করা; বিদেশ গমনের আগে নিয়োগকারীর সঙ্গে কর্মচুক্তি স্বাক্ষর নিশ্চিত করে বিদেশ গমন করা; ভিসা, কর্ম চুক্তিপত্র, নিয়োগকারী ও রিক্রুটিং এজেন্সির ঠিকানাসহ বিস্তারিত তথ্য সংরক্ষণ করা।

বিজ্ঞপ্তিতে বিদেশ গমনের আগে গমনকারী দেশে অবস্থিত বা নিকটবর্তী বাংলাদেশ দূতাবাসের ঠিকানা ও যোগাযোগ নম্বর সংরক্ষণ এবং সোশ্যাল মিডিয়ায় (ফেসবুক, ইউটিউব ইত্যাদি) প্রচারিত ভুয়া চাকরির বিজ্ঞপ্তি দ্বারা প্রতারণার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য রিক্রুটিং এজেন্সি বা নিয়োগকর্তার তথ্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েবসাইট বা বিএমইটির ওয়েবসাইট বা প্রবাসবন্ধু কল সেন্টার নম্বর ১৬১৩৫ থেকে যাচাই করতে বলা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে কড়াকড়ি আনছে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সীমিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ বিষয়ে দেশটির বিভিন্ন...

বিশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের...

এ সম্পর্কিত আরও পড়ুন