অভিবাসনকুয়েতে প্রবাসী বাংলাদেশিদের ‍মিলনমেলা

কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের ‍মিলনমেলা

অনলাইন ডেস্ক

কুয়েতে নতুন প্রজন্মের মাঝে দেশীয় সংস্কৃতি তুলে ধরতে বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে বার্ষিক বনভোজন ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। জমজমাট আয়োজনে অংশ নেন কুয়েতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা।

বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা ও মেজবানির আয়োজন করা হয়। প্রবাসী বাংলাদেশি শিশুদের পরিবেশনা আর বিভিন্ন জেলার প্রবাসী পরিবারের নারীরা হাতে তৈরি ভাপা পিঠা, চিতল পিঠা, পাটিসাপটা, তেলের পিঠা, চমচম পিঠা, নারিকেল পিঠা, আঙুল গজা, মিস্টি, সন্দেশসহ নিজ জেলার ঐতিহ্য তুলে ধরেন।

বাংলাদেশ কমিউনিটির সভাপতি মুরাদুল হক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান টিটুর সঞ্চালনায় কমিউনিটির নেতারা কুয়েতে বাংলাদেশি প্রবাসীদের সহযোগিতামূলক কার্যক্রমের কথা তুলে ধরে সামর্থ্যবান প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানান। বিভিন্ন ইভেন্টে নারী, পুরুষ ও শিশুদের ভিন্ন ভিন্ন খেলাধুলায় বিজয়ীদের মাঝে পুরস্কারও প্রদান করেন।

এ ধরনের আয়োজন সব সময় হয় না উল্লেখ করে প্রবাসী গৃহিণী নাসিমা আক্তার বলেন, প্রবাসে আমাদের ছেলে-মেয়েরা দেশে ইতিহাস ও ঐতিহ্য সংস্কৃতি ভুলে যেতে বসেছে। বাংলাদেশ কমিউনিটি এই ধরনের আয়োজনে ফলে বিভিন্ন জেলার প্রবাসী পরিবারগুলো একত্রিত হতে পারলে সুসম্পর্ক বাড়ে। ছেলে -মেয়েরাও দেশের সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে কিছুটা হলেও ধারণা পায়।

বাংলাদেশ কমিউনিটির সভাপতি মুরাদুল হক চৌধুরী কুয়েত সিটি থেকে মরুভূমিতে বাংলাদেশিদের সমর্থন ও এই মিলনমেলায় অংশ নেওয়ার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আগামীতে প্রবাসীদের সহযোগিতায় এগিয়ের আসার আহ্বান জানান তিনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে কড়াকড়ি আনছে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সীমিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ বিষয়ে দেশটির বিভিন্ন...

বিশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের...

এ সম্পর্কিত আরও পড়ুন