অভিবাসনকেরালায় রাতভর অভিযানে গ্রেপ্তার ২৭ বাংলাদেশি

কেরালায় রাতভর অভিযানে গ্রেপ্তার ২৭ বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের সর্বদক্ষিণের রাজ্য কেরালার বন্দরশহর কোচিতে কেরালা পুলিশ এবং ভারতের কেন্দ্রীয় সরকারের পুলিশের অ্যান্টি টেরোরিজম স্কোয়াডের কর্মকর্তা ও সদস্যরা বৃহস্পতিবার রাতভর অভিযান চালিয়েছে। অভিযানে অবৈধভাবে বসবাসের অভিযোগে ২৭ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ।

কোচি শহরটি কেরালার এরনাকুলাম জেলার অন্তর্গত। জেলার প্রধান পুলিশ কর্মকর্তা বৈভব সাক্সেনা শুক্রবার এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, ‘গতকাল কোচি শহরে রাতভর অভিযান চালিয়ে মোট ৫৪ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। থানায় আসার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আমরা জানতে পেরেছি যে তাদের মধ্যে ২৭ জন বাংলাদেশের নাগরিক।’

বৈভব সাক্সেনা বলেন, ‘অভিযুক্ত এই ২৭ জনের মধ্যে অনেকের কাছ থেকে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র ও জন্ম সনদ জব্দ করা হয়েছে, দু’জনের কাছ থেকে বাংলাদেশের পাসপোর্টও উদ্ধার করা হয়েছে; কিন্তু কেউই ভারতে বসবাস সংক্রান্ত কোনো বৈধ নথি দেখাতে পারে নি।’

ইতোমধ্যে গ্রেপ্তার বাংলাদেশিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, সম্প্রতি ভারতের বিভিন্ন রাজ্য ও শহরে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশিদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। আজ শুক্রবার ভোরের দিকে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের রাজধানী ভারসোভা এলাকায় দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে মহারাষ্ট্র পুলিশ।

সূত্র : গালফ নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে কড়াকড়ি আনছে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সীমিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ বিষয়ে দেশটির বিভিন্ন...

বিশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের...

এ সম্পর্কিত আরও পড়ুন