অভিবাসনসোয়া ৩কোটি টাকা লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি

সোয়া ৩কোটি টাকা লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি

আমিরাত প্রতিনিধি

বিগ টিকেটের সাপ্তাহিক ই-ড্র সিরিজ ২৭১-এ ১০ লাখ দিরহাম জিতেছেন প্রবাসী বাংলাদেশি মো. আতিকুল আলম হাজী আবদুল মান্নান। বাংলাদেশি টাকায় যার পরিমাণ সোয়া ৩ কোটি টাকা।

আরব অঞ্চলের অন্যতম বড় লটারি বিগ টিকেটের সর্বশেষ ড্রতে ১০ লাখ দিরহাম জিতেছেন তিনি। স্থানীয় সময় শুক্রবার সাপ্তাহিক ইলেকট্রনিক লটারি (ই-ড্র) সিরিজ ২৭১-এ তিনি এ পুরস্কার পান বলে জানিয়েছে গালফ নিউজ।

প্রতিমাসেই বিগ টিকেটের একটি গ্র্যান্ড লটারি হয়, সেখানে কাড়ি কাড়ি পুরস্কার থাকে। সেই লটারিতে অংশ নিতে যারা টিকেট কেনেন, তারা স্বয়ংক্রিয়ভাবে ওই সপ্তাহের ই-ড্র বা ইলেকট্রনিক ড্রতে অন্তর্ভুক্ত হয়ে যান।

খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মান্নান দোকান থেকে দুটি লটারির টিকেট কেনার পর বিগ টিকেটের প্রমোশনাল অফারে তাকে আরও তিনটি টিকেট ফ্রি দেওয়া হয়। ওই ফ্রি টিকেটগুলোর মধ্যে একটিই তাকে ১০ লাখ দিরহাম এনে দিয়েছে।

পেশায় ব্যবসায়ী মান্নান জানান, এক দশক আগে বন্ধুদের কাছে প্রথম এই বিগ টিকেট লটারির কথা শুনতে পান তিনি। বন্ধুদের খুব আগ্রহ নিয়ে টিকেট কিনতে দেখে, এবং তাদের কাছ থেকে লটারির ড্র নিয়ে নানান গল্প শুনে শেষ পর্যন্ত তিনিও ভাগ্য পরীক্ষায় নামার সিদ্ধান্ত নেন এবং টিকেট কেনা শুরু করেন।

তারা ৫ বন্ধু মিলে একসঙ্গে টিকেট কিনতেন; শুরুর দিকে প্রত্যেক মাসে, পরে কালেভদ্রে।

মান্নান বলেন, যখন আমি বিগ টিকেটের ফোন পাই, আমি আনন্দ ও উত্তেজনায় অভিভূত হয়ে পড়েছিলাম। ভেতরে ভেতরে কেন যেন মনে হচ্ছিল, আজ সম্ভবত আমার জন্য সৌভাগ্যের দিন, শেষ পর্যন্ত তা-ই হলো।

লটারিতে জেতা টাকা দিয়ে কী করবেন তা পুরোপুরি ঠিক করতে না পারলেও ব্যবসা প্রসারে কিছু টাকা বিনিয়োগ করার ইচ্ছা আছে তার।

মান্নান বলেন, আমি অবশ্যই বিগ টিকেটের টিকেট কিনতেই থাকবো। অন্যদের জন্য আমার বার্তা হচ্ছে- ভাগ্য পরীক্ষা চালিয়ে যাও।

গত মাসে বিগ টিকেটের সাপ্তাহিক ই-ড্র ২৭০ সিরিজেও রুবেল নামে এক বাংলাদেশি ১০ লাখ দিরহাম জিতেছেন বলে লটারি কোম্পানি বিগ টিকেটের ওয়েবসাইটে দেখা যাচ্ছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে কড়াকড়ি আনছে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সীমিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ বিষয়ে দেশটির বিভিন্ন...

বিশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের...

এ সম্পর্কিত আরও পড়ুন