অভিবাসনচীনা ডিপসিকের উত্থান: হুমকিতে মার্কিনিদের একচেটিয়া এআই ব্যবসা

চীনা ডিপসিকের উত্থান: হুমকিতে মার্কিনিদের একচেটিয়া এআই ব্যবসা

ডেস্ক রিপোর্ট

চীনা কোম্পানির কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল চালুর পর যুক্তরাষ্ট্রে তোলপাড় সৃষ্টি হয়েছে। ডিপসিকের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত একট চ্যাটবট যুক্তরাষ্ট্রে তোলপাড় তৈরি করেছে। ওয়াল স্ট্রিটেও বড় ধরনের দরপতন হয়েছে। ডিপসিকের নতুন মডেল আর-১ বাজারে আসার পর বিশ্বের অন্যতম বড় চিপ ফার্ম এনভিডিয়ার মার্কেট ভ্যালু ৬০০ বিলিয়ন কমে গেছে। যা মার্কিন শেয়ারবাজারের ইতিহাসে একদিনে সবচেয়ে বড় ক্ষতি।

গত দুই বছরে এআই-সংক্রান্ত বিনিয়োগ বৃদ্ধির কারণে এনভিডিয়ার বাজারমূল্য তিন লাখ কোটি ডলার ছাড়িয়েছিল। তবে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানটি বড় ধরনের মূল্য ওঠানামার শিকার হয়েছে। বিনিয়োগকারীদের মধ্যে বিভক্তি তৈরি হয়েছে—একদল মনে করে, এনভিডিয়ার প্রধান জেনসেন হুয়াং ভবিষ্যতেও একচেটিয়া মুনাফা ধরে রাখতে সক্ষম হবেন। আরেকটি পক্ষ মনে করেন, এনভিডিয়ার উচ্চমূল্য কেবল এআই প্রযুক্তির অতিরঞ্জিত প্রত্যাশারই প্রতিফলন, যা দ্রুত কমতে পারে।

ডিপসিকের সাফল্য এই ধারণা জোরদার করছে যে, উন্নত এআই মডেল তৈরিতে বিশাল পরিমাণ অর্থ ব্যয় করা জরুরি নয়। মাইক্রোসফট, মেটা, ওপেন এআই এবং অন্যান্য বড় মার্কিন প্রতিষ্ঠানগুলো সম্প্রতি জিপিইউ-নির্ভর ডেটা সেন্টার নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেছে।

কিন্তু এনভিডিয়ার এক বড় গ্রাহক জানিয়েছেন, ডিপসিক দেখিয়ে দিয়েছে, কম শক্তিশালী গ্রাফিক্স প্রসেসিং ইউনিট (জিপিইউ) ব্যবহার করেও কার্যকর মডেল তৈরি করা সম্ভব।

প্রতিযোগিতার বাজারে নতুন সমীকরণ:

এনভিডিয়ার সবচেয়ে শক্তিশালী চিপগুলো ৯০ শতাংশের বেশি মুনাফা অর্জন করে, যা প্রযুক্তি বাজারে এক নজিরবিহীন ঘটনা। তবে প্রতিষ্ঠানটি এখন বিভিন্ন প্রতিদ্বন্দ্বীর চাপে পড়েছে। লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) প্রশিক্ষণের ক্ষেত্রে এনভিডিয়া অপরিহার্য হলেও ইনফারেন্স বা মডেল ব্যবহারের ক্ষেত্রে প্রতিযোগিতা ক্রমশ বাড়ছে। অ্যামাজন, গুগল এবং মাইক্রোসফট নিজেদের চিপ তৈরি করছে, যাতে তারা এনভিডিয়ার ওপর নির্ভরতা কমাতে পারে।

এআই-সম্পর্কিত বিনিয়োগের বাস্তবতাও এনভিডিয়ার জন্য চ্যালেঞ্জ হয়ে উঠছে। ২০২২ সালে চ্যাটজিপিটি চালুর পর থেকে বিনিয়োগকারীরা প্রযুক্তির সম্ভাবনার ওপর আস্থা রাখলেও, এখন পর্যন্ত লাভজনকভাবে তা কাজে লাগানোর সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি।

এনভিডিয়ার ভবিষ্যৎ কি?
অনেক বিনিয়োগকারী এখনো এনভিডিয়ার প্রতি আস্থা রাখছেন। কেউ কেউ মনে করছেন, ডিপসিক তাদের সক্ষমতা অতিরঞ্জিত করেছে, যাতে চীন প্রযুক্তিগত দিক থেকে যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে থাকার দাবি করতে পারে।

অন্যদের মতে, ডিপসিকের মডেলগুলো মূলত মার্কিন প্রতিষ্ঠানের উন্নত মডেলের ফলাফল বিশ্লেষণ করেই তৈরি হতে পারে।

এনভিডিয়ার পক্ষে থাকা বিনিয়োগকারীরা বলছেন, প্রতিষ্ঠানটির শক্তিশালী সফটওয়্যার প্ল্যাটফর্ম ‘সিইউডিএ’ এবং উন্নত নেটওয়ার্কিং প্রযুক্তি এখনো প্রতিষ্ঠানটিকে অন্যদের চেয়ে এগিয়ে রাখছে।

যদিও এনভিডিয়ার বাজার দখল ও মুনাফার হার কমতে পারে, তবে প্রতিষ্ঠানটি এখনো শীর্ষস্থান ধরে রাখার চেষ্টা করছে। এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াং কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ নিয়ে কাজ করছেন, যাকে তিনি ‘ফিজিক্যাল এআই’ বলছেন, যেখানে মানবসদৃশ রোবট ও স্বয়ংচালিত গাড়ির মতো বাস্তব বিশ্বের সমস্যাগুলোর সমাধান দেওয়া হবে।

অতএব, এনভিডিয়া সংকটের মুখে থাকলেও একেবারে পিছিয়ে পড়ার আশঙ্কা কম। তবে ভবিষ্যৎই বলে দেবে, হুয়াং সত্যিই ভবিষ্যৎদ্রষ্টা কি না।

এদিকে চীন যেন কৃত্রিম বুদ্ধিমত্তায় না আগাতে পারে সেজন্য দেশটির কাছে চিপ বিক্রিতে বিধিনিষেধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

বিবিসি জানিয়েছে, যেহেতু যুক্তরাষ্ট্র চিপ বিক্রিতে বিধিনিষেধ দিয়েছে, তাই চীনা কোম্পানিগুলো এ নিয়ে একসঙ্গে কাজ করেছে। তারা এ ব্যাপারে একেঅপরকে সহায়তা করেছে। এছাড়া এই প্রযুক্তিতে নতুন পদ্ধতির প্রয়োগ পরীক্ষা করেছে। এসবের ফল হিসেবে এমন এআই মডেল তারা উদ্ভাবন করেছে, যেটিতে পূর্বের তুলনায় কম কম্পিউটিং শক্তি প্রয়োগ হয়েছে।

সূত্র: দ্য ইকোনমিস্ট

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে চার বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৮ আগস্ট)...

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

বিশেষ সংবাদ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে...

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

এ সম্পর্কিত আরও পড়ুন