অভিবাসনমার্কিন বাহিনীতে ব্যাপক পরিবর্তন, কী ঘটতে যাচ্ছে অভিবাসী সেনাদের...

মার্কিন বাহিনীতে ব্যাপক পরিবর্তন, কী ঘটতে যাচ্ছে অভিবাসী সেনাদের ভাগ্যে

যুক্তরাষ্ট্র অফিস

ট্রাম্প ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী থেকে বৈচিত্র্য, সমতা এবং অন্তর্ভুক্তি (ডিইআই) কার্যক্রম সরিয়ে দেয় হয়েছে। অভিবাসীদের অধিকার রক্ষায় কার্যকর এই ডিইআই প্রকল্প এবার কার্যকারিতা হারিয়ে ফেলেছে। সেই সঙ্গে করোনা মহামারির সময় কোভিড-১৯ প্রতিরোধী টিকা নিতে অস্বীকৃতি জানানোয় বহিষ্কৃত হাজার হাজার সেনাকে পুনর্বহাল করার নির্দেশ দিয়েছেন ট্রাম্প।

এ ছাড়া মার্কিন সামরিক বাহিনী থেকে ‘ট্রান্সজেন্ডার মতাদর্শ’ বের করে দিতে নতুন একটি নির্বাহী আদেশেও সই করেছেন তিনি।

স্থানীয় সময় সোমবার (২৭ জানুয়ারি) তিনি এই আদেশে সই করেন। এক প্রতিবেদেনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সোমবার রাতে ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে এয়ারফোর্স ওয়ানে করে ওয়াশিংটন ডিসিতে ফেরার পথে চারটি নতুন নির্বাহী আদেশে সই করেছেন। এই আদেশগুলোর একটি হচ্ছে মার্কিন সামরিক বাহিনীতে ‘ট্রান্সজেন্ডার’ সেনাসংশ্লিষ্ট বিষয়ে। মার্কিন সামরিক বাহিনীতে ট্রান্সজেন্ডারদের চাকরি নিষিদ্ধের লক্ষ্যে আদেশটিতে সই করেন ট্রাম্প।

প্রতিবেদনে আরও বলা হয়, হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, ট্রাম্পের নির্বাহী আদেশটি ট্রান্সজেন্ডার সেনাদের বিষয়ে একটি নীতি প্রণয়নে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে। নির্বাহী আদেশটি এখনই মার্কিন সামরিক বাহিনীতে ট্রান্সজেন্ডারদের নিষিদ্ধ করেনি।

এদিকে এ বিষয়ে ফ্লোরিডায় একটি অনুষ্ঠানে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী যোদ্ধা থাকার বিষয়টি নিশ্চিতে মার্কিন সামরিক বাহিনী থেকে ট্রান্সজেন্ডার মতাদর্শ বের করে দেবেন তিনি।

ডেমোক্র্যাট প্রশাসনগুলোকে ট্রান্সজেন্ডার আমেরিকানদের খোলাখুলিভাবে নিজেদের পরিচয় প্রকাশ করে সামরিক বাহিনীতে কাজ করতে দেয়ার পক্ষে অবস্থান নিতে দেখা গেছে। অন্যদিকে ট্রাম্প সব সময় ট্রান্সজেন্ডারদের দূরে রাখতে চেয়েছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে কড়াকড়ি আনছে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সীমিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ বিষয়ে দেশটির বিভিন্ন...

বিশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের...

এ সম্পর্কিত আরও পড়ুন