অভিবাসনযুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত হচ্ছে ১৮ হাজার ভারতীয় নাগরিক

যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত হচ্ছে ১৮ হাজার ভারতীয় নাগরিক

যুক্তরাষ্ট্র অফিস

প্রেসিডেন্ট নির্বাচনের শুরু থেকেই অবৈধ অভিবাসী বিরোধী বক্তব্য দিয়ে আসছেন ডোনাল্ড ট্রাম্প। ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েই অভিবাসীদের বিরুদ্ধে একের পর এক নির্বাহী আদেশ জারি করেছেন তিনি।

জো বাইডেন আমলের ৭৮টি নির্বাহী আদেশ বাতিলে সই করেছেন ট্রাম্প। শুধু নির্বাহী আদেশই নয়, ওভাল অফিসে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পরে যেসব নির্বাহী আদেশে সই করেছেন, তার মধ্যে একটি হলো যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে জাতীয় জরুরি অবস্থা জারি। আরেকটি জন্মসূত্রে নাগরিকত্ব আইনসংক্রান্ত।

এরই মধ্যে তার নেয়া পদক্ষেপের প্রভাব পড়তে শুরু করেছে। ট্রাম্পকে শান্ত করতে অবৈধ অভিবাসী ইস্যু সমাধানে বিভিন্ন দেশও এগিয়ে আসছে। এমনই একটি দেশ হলো ভারত। দেশটি তাদের হাজার হাজার অবৈধ অভিবাসীকে ফেরত নেয়ার ব্যাপারে সম্মতির কথা জানিয়েছে।

নিউইয়র্ক ভিত্তিক সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাসরত সব ভারতীয় নাগরিককে শনাক্ত করতে এবং ফিরিয়ে নিতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে ভারত সরকার। নতুন আমেরিকান প্রেসিডেন্টের সঙ্গে সহযোগিতা ও বাণিজ্য যুদ্ধ এড়াতে নয়াদিল্লির আগ্রহের প্রাথমিক সংকেত হিসেবেই একে দেখা হচ্ছে।

জানা গেছে, যুক্তরাষ্ট্র প্রায় ১৮ হাজার অবৈধ ভারতীয় অভিবাসীকে শনাক্ত করেছে। তাদের ভারতে ফেরত পাঠানো হবে। এই জন্য ভারত যাচাই-বাছাই করে বহিষ্কারের প্রক্রিয়া শুরু করবে। তবে প্রকৃত সংখ্যাটা আরও অনেক বেশি হতে পারে। কারণ যুক্তরাষ্ট্রে কতজন ভারতীয় অবৈধ অভিবাসী রয়েছে, তা স্পষ্ট নয়।

যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত হওয়ার তালিকায় ভারতের কোন রাজ্যের কত মানুষ রয়েছে, তা-ও নির্দিষ্টভাবে জানা যায়নি। তবে পশ্চিম ভারতের তরুণরা, বিশেষ করে পাঞ্জাব ও গুজরাট রাজ্যের, যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ বলে মনে করা হয়।

অন্যান্য অনেক দেশের মতো ভারতও ট্রাম্প প্রশাসনকে খুশি করতে এবং তার বাণিজ্য হুমকির হাত থেকে বাঁচতে তলে তলে কাজ করছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয়া ট্রাম্পের একটি নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। সোমবার (২০ জানুয়ারি) ক্ষমতা গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই তিনি জন্মসূত্রে নাগরিকত্বের অবসান ঘটানো এবং মার্কিন-মেক্সিকো সীমান্তে সৈন্য মোতায়েনের জন্য চাপ সৃষ্টি করেন।

ভারতের প্রত্যাশা, এই সহযোগিতার বিনিময়ে ট্রাম্প প্রশাসন ভারতীয় নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য ব্যবহৃত বৈধ অভিবাসন চ্যানেলগুলো যেমন শিক্ষার্থী ভিসা ও দক্ষ কর্মীদের জন্য এইচ-১বি প্রোগ্রামকে সুরক্ষা দেবে। সরকারি তথ্য অনুসারে, ২০২৩ সালে অনুমোদিত ৩ লাখ ৮৬ হাজার এইচ-১বি ভিসার মধ্যে প্রায় তিন-চতুর্থাংশই ভারতীয় নাগরিকদের জন্য ছিল।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ভারত-মার্কিন অভিবাসন ও চলাচল সহযোগিতার অংশ হিসেবে উভয় পক্ষ অবৈধ অভিবাসন প্রতিরোধে কাজ করছে। এটি ভারত থেকে যুক্তরাষ্ট্রে বৈধ অভিবাসনের আরও সুযোগ তৈরি করার জন্য করা হচ্ছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে কড়াকড়ি আনছে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সীমিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ বিষয়ে দেশটির বিভিন্ন...

বিশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের...

এ সম্পর্কিত আরও পড়ুন