অভিবাসনওমান প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রীর আত্মহত্যা

ওমান প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, ভোলা

ভোলার চরফ্যাশনে ওমান প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মেরিনা আক্তার মিতু (১৯) নামে এক গৃহবধূ। এ ঘটনার পর থেকে আত্মগোপনে রয়েছেন তার শ্বশুর বাড়ির লোকজন। শ্বশুর বাড়ির লোকজনের অত্যাচারে ওই গৃহবধূ আত্মহত্যার পথ বেছে নেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় চরফ্যাশন উপজেলার শশিভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ওই গৃহবধূর বাবার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত মেরিনা একই গ্রামের মো. কামাল আখনের মেয়ে ও একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাবুল বেপারীর ছেলে প্রবাসী মো. বিল্লাল হোসেনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ মাস আগে পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন মেরিনা ও একই ইউনিয়নের প্রবাসী বিল্লাল। বিয়ের সাত মাসের মাথায় স্ত্রীকে বাবা-মায়ের কাছে রেখে ওমান চলে যান বিল্লাল। এরপর থেকে মেরিনার সঙ্গে খুঁটিনাটি বিষয় নিয়ে প্রায়ই ঝগড়া হতো শ্বশুরবাড়ির লোকজনের। স্বামীকে এসব বিষয় জানালেও কোনো প্রতিকার পাননি মেরিনা।

নিহতের স্বজনরা জানায়, মেরিনার স্বামী বিদেশ যাওয়ার পর থেকে তার শ্বশুরবাড়ির লোকজন তার বাবার বাড়ি থেকে ২ লাখ টাকা যৌতুক ও ঘরের আসবাবপত্র আনতে চাপ প্রয়োগ করতেন। মেরিনা এসব বিষয় তার বাবার বাড়িতে জানাতে অস্বীকার করলে শ্বশুরবাড়ির লোকজন নানান বিষয় নিয়ে প্রায়ই তাকে মারধরসহ নির্যাতন করে আসছিলেন। এসব নির্যাতনের ঘটনা প্রবাসী স্বামীকে জানালেও সে কোনো ব্যবস্থা নেয়নি। শ্বশুর বাড়ির নির্যাতন সইতে না পেরে মেরিনা গত মঙ্গলবার বিকেলে তার বাবার বাড়িতে চলে আসে। বুধবার সন্ধ্যার দিকে মেরিনা তার প্রবাসী স্বামীর সঙ্গে মোবাইলে ভিডিও কলে কথা বলছিলেন, এমন সময় তার স্বামীর সঙ্গে বাকবিতণ্ডায় হয়।

গৃহবধূর স্বজনরা আরও জানান, এদিন বিকেলে মেরিনার মা তার অসুস্থ ননদকে দেখতে যান। ঘরে দুই বোন ছিলেন। ছোট বোন ঘরে থাকায় স্বামীর সঙ্গে কথা বলতে অসুবিধে হওয়ায় ছোট বোন রিতুকে পাশের বাড়িতে পাঠিয়ে দেন মেরিনা। কিছুক্ষণ পরে মেরিনার ছোট বোন রিতু ঘরে ফিরে এসে বোনের কোনো আলাপ না পেলে তার রুমে গিয়ে দেখেন মেরিনা ঘরের আড়ার সঙ্গে ঝুলে আছেন এবং তার পাশেই ভিডিও কল চলছে। পরে ছোটবোনের চিৎকার শুনে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মেরিনাকে মৃত ঘোষণা করেন।

এ মৃত্যুর ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও জানান তার স্বজনরা।

শশিভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে মেরিনা আক্তার মিতু নামে এক গৃহবধূর মরদেহ থানায় আনা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে কড়াকড়ি আনছে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সীমিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ বিষয়ে দেশটির বিভিন্ন...

বিশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের...

এ সম্পর্কিত আরও পড়ুন