অভিবাসনমালয়েশিয়ায় একসঙ্গে চার গাড়ির সংঘর্ষে বাংলাদেশিসহ নিহত ৩, আহত...

মালয়েশিয়ায় একসঙ্গে চার গাড়ির সংঘর্ষে বাংলাদেশিসহ নিহত ৩, আহত ৬

আন্তর্জাতিক ডেস্ক

মালয়েশিয়ার নেগারি সেম্বিলান রাজ্যের উত্তর-দক্ষিণ মহাসড়কের ২২৬.৫ কিলোমিটার উত্তরমুখী এলাকায় চারটি গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোহাম্মদ ইউসুফ আলী (৪৪) নামের এক বাংলাদেশিসহ তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ৬ জন।

বুধবার (১৫ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে রেমবাউ জেলার পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট শাইক আবদ কাদের শাইক মোহাম্মদ জানিয়েছেন।

তিনি জানান, এক সঙ্গে চারটি গাড়ির সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন নিহত হন। তারা হলেন- লরি চালক মো. এসা দাহারিন (৭৩) এবং চালকের পাশে থাকা বাংলাদেশি মোহাম্মদ ইউসুফ আলী (৪৪)। অপর একজন, স্থানীয় নাগরিক টেরেন্স এনিজি ঝি ইয়াং (২১) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। যিনি কুয়ালালামপুরের সানওয়ে কলেজের ছাত্র ছিলেন।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, একটি মিতসুবিশি ফুসো লরি নিয়ে চালক মোহাম্মদ এসা দাহারিন (৭৩) আয়ের কেরোহ থেকে সেনাওয়াংয়ের দিকে বাম লেনে গাড়ি চালাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডান দিকের ধাতব বস্তুর সঙ্গে ধাক্কা লেগে বাম পাশে ছিটকে পড়ে। এসময় পেছনে থাকা একটি হোন্ডা সিটি গাড়ির সঙ্গে সংঘর্ষের ফলে পেছনে থাকা বিএমডব্লিউ ও টয়োটা ভায়োস গাড়ির পরপর সংঘর্ষ হলে
এ হতাহতের ঘটনা ঘটে।

পরে রেম্বাউ হাসপাতালে নেয়া হলে হোন্ডা সিটির যাত্রী মারা যান এবং গাড়িটির চালক ও এক নারীসহ আরও দুই যাত্রী গুরুতর আহত হন। হোন্ডা সিটির চালক এবং যাত্রীরা শিক্ষার্থী বলে ধারণা করা হচ্ছে।

এদিকে ভয়াবহ এই দুর্ঘটনায়, বিএমডব্লিউ চালক ২৯ বছর বয়সি স্থানীয় নাগরিক এবং একজন গুরুতর আহত যাত্রীকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ জানায়, মরদেহ তিনটি ময়নাতদন্ত করা হবে এবং সড়ক পরিবহন আইন (এপিজে) ১৯৮৭ এর ৪১ (১) ধারায় মামলাটি তদন্ত করা হচ্ছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে চার বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৮ আগস্ট)...

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

বিশেষ সংবাদ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে...

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

এ সম্পর্কিত আরও পড়ুন