অভিবাসনবঙ্গবন্ধুকে হত্যার নেপথ্যের ঘটনা জানালেন মেজর ডালিম

বঙ্গবন্ধুকে হত্যার নেপথ্যের ঘটনা জানালেন মেজর ডালিম

ঢাকা অফিস

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে খুনে জড়িত অভিযোগে অভিযুক্ত বীর মুক্তিযোদ্ধা মেজর শরিফুল হক ডালিম (বীর বিক্রম)। দীর্ঘদিন ধরে আড়ালে তিনি। অবশেষে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভ টকশোতে কথা বলেছেন তিনি। লাইভে ৫০ বছরের সব প্রশ্নের উত্তর দিয়েছেন, শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ড ও শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিষয়েও কথা বলেছেন তিনি।

রবিবার (৫ ডিসেম্বর) সোশ্যাল মিডিয়া ইউটিউবে রাত ৯ টায় প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের নিজস্ব ইউটিউব চ্যানেলে বিশেষ লাইভে যুক্ত ছিলেন।

টকশোতে মেজর ডালিম বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পেছনের নেপথ্যের ঘটনা নিয়ে কথা বলেন। তিনি মুক্তিযুদ্ধের অনেক অজানা ইতিহাস এবং পরবর্তী সময়ে ঘটে যাওয়া রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে তার মতামত দেন।

টকশোর শুরুতে মেজর ডালিম নতুন প্রজন্মের ছাত্র ও জনগণকে লাল শুভেচ্ছা জানিয়ে বলেন, বিপ্লব একটি চলমান প্রক্রিয়া, এবং এর পূর্ণ বিজয়ের জন্য আরও সময় প্রয়োজন।

তিনি ২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে ছাত্র-জনতাকে উদ্দেশ করে বলেন, সম্প্রসারণবাদী এবং হিন্দুত্ববাদী ভারতের কবল থেকে ১৯৭১ সালের মতো আরেকটি স্বাধীনতা অর্জন করতে হবে। তা না হলে বিপ্লব ব্যর্থ হবে।

মেজর ডালিম বলেন, মুজিব মারা যায়নি, একটি সেনা অভ্যুত্থানে নিহত হয়েছে। বাকশাল বিদায়ের পরে কোটি কোটি মানুষ রাস্তায় নেমে এসে শুকরিয়া আদায় করেছে।

তিনি বলেন, শেখ মুজিব তার জুলুমের মাত্রা এতোটাই তীব্র করেছিল স্বৈরাচারী আচরণের মতো যে, তখন মানুষ রবের কাছে মুক্তি চাচ্ছিল তার জুলুমের অবসানের জন্য।

মেজর ডালিম আরও বলেন, ‘তথাকথিত নেতারা যখন ভারত পালিয়ে গেল। ছিল না যখন কেউ নেতৃত্বের দেওয়ার। সমঝোতা নিয়ে সবাই ব্যস্ত। পাকিস্তান বাহিনী যখন বাঙালির ওপর হামলে পড়েছিল। তখন মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা আসে। আমি তখন পাকিস্তান আর্মিতে। মেজর জিয়ার ঘোষণা শুনে মনে হলো, আর বসে থাকার সময় নেই। আমরা তখনই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নেমে গেলাম।’

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার প্রসঙ্গে তিনি বলেন, ১৫ আগস্ট কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। এর সূচনা মুক্তিযুদ্ধকালীন সময়ে। আমরা তখনই বুঝতে পেরেছিলাম মুক্তিযুদ্ধ কাদের স্বার্থে হচ্ছে। এটি কি সত্যি আমাদের জন্য, নাকি অন্য কারও উদ্দেশ্যে?

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে কড়াকড়ি আনছে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সীমিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ বিষয়ে দেশটির বিভিন্ন...

বিশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের...

এ সম্পর্কিত আরও পড়ুন