অভিবাসনসৌদি প্রবাসীর লাশ গোসলের সময় গলায় আঘাতের চিহ্ন, স্ত্রী...

সৌদি প্রবাসীর লাশ গোসলের সময় গলায় আঘাতের চিহ্ন, স্ত্রী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী

নোয়াখালীর বেগমগঞ্জে প্রবাসী স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী লিমা আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে লিমাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরের দিকে লাশ দাফনের জন্য গোসল করানোর সময় গলায় কালো আঘাতের চিহ্ন দেখা গেলে স্থানীয়দের সন্দেহ হয়। এতে মৃত্যুর বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ লিমাকে গ্রেপ্তার করে।

রবিবার দিবাগত রাতে উপজেলার মীরওয়ারিশপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাঁশতলা গ্রামের ছিদ্দিক চৌকিদার বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহত ইসমাইল হোসেন (৩৩) একই গ্রামের সায়েদুল হকের ছেলে। তিনি সৌদি আরব প্রবাসী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিন বছর আগে লিমাকে বিয়ে করেন সৌদি আরব প্রবাসী ইসমাইল। এক সপ্তাহ আগে তিনি দেশে ফিরেন। রবিবার রাতের খাবার খেয়ে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। ইসমাইল স্ত্রীসহ আলাদা ঘরে ঘুমিয়ে পড়েন। স্ত্রীর সাথে পারিবারিক বিভিন্ন বিষয়ে কথা কাটাকাটি হয় ইসমাইলের।

ধারণা করা হচ্ছে, ওই দ্বন্দ্বের জের ধরে অভিযুক্ত লিমা আক্তার তার স্বামী ইসমাইল হোসেনকে নিজে বা কারও সহায়তায় শ্বাসরুদ্ধ অথবা মাথায় আঘাত করে হত্যা করেন। কিন্ত ভিকটিমের পরিবারকে স্ত্রী লিমা জানান, স্বামীর স্বাভাবিক মৃত্যু হয়েছে।

এ বিষয়ে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, মৃত্যুর সঠিক কারণ জানার জন্য মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে বেগমগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। ওই মামলায় মঙ্গলবার সকালে আসামিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে কড়াকড়ি আনছে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সীমিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ বিষয়ে দেশটির বিভিন্ন...

বিশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের...

এ সম্পর্কিত আরও পড়ুন