অভিবাসনজার্মানিতে বড়দিনের মার্কেটে গাড়ি হামলা: নিহত ২, আহত ৭০

জার্মানিতে বড়দিনের মার্কেটে গাড়ি হামলা: নিহত ২, আহত ৭০

বিটু বড়ুয়া, জার্মানি প্রতিনিধি

জার্মানির রাজধানী বার্লিন থেকে ১৫৭ কিলোমিটার দূরে জাক্সেন আনহাল্ট অঙ্গরাজ্যের মাগদেবুর্গে খ্রীস্ট সম্প্রদায়ের বড়দিনের মার্কেটে গাড়ি হামলার ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত ও কমপক্ষে ৭০জন পথচারী আহত হয়েছে। নিহতদের মধ্যে একজন শিশুও আছে।

শহরের আইনশৃঙ্খলা বাহিনীর উর্দ্ধতন কর্মকর্তা জানান, শুক্রবার ২০ ডিসেম্বর সন্ধ্যা ৭টার দিকে ব্যাস্ত ক্রিসমাস মার্কেটের পথচারীদের উপর সজোরে গাড়ি তুলে দেয় এক হামলাকারী। ক্রিসমাস মার্কেটটির কমপক্ষে ৪০০ মিটার জুড়ে গাড়ি হামলা চালানো হয় বলেও জানায় পুলিশের এই কর্মকর্তা।

হামলার পরপরই ঘটনাস্থল থেকেই হামলাকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে সার্বিক নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ। হামলাকারী ৫০ বছর বয়সি সৌদি আরবের নাগরিক বলেও জানায় স্থানীয় কর্তৃপক্ষ। হামলাকারী ২০০৬ সালে জার্মানিতে আসার পর স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন।

হামলায় ব্যাবহৃত বিএমডব্লিউ ব্রান্ডের কালো গাড়িটিকে জব্দ করে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনাস্থলে চলছে নিবিড় তল্লাশী। আক্রান্ত পুরো এলাকাটি পুলিশ ঘিরে রেখেছে। পুরো এলাকায় এখনো থমথমে অবস্থা বিরাজ করছে।

এদিকে ঘটনার পরপরই ছুটে আসেন স্থানীয় উদ্ধারকর্মীরা। হতাহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মাগদেবুর্গের ইউনিভার্সিটি ক্লিনিকসহ আশেপাশের হাসপাতালগুলোতে। আহতদের অনেকের অবস্থা অত্যন্ত গুরুতর বলেও জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

এদিকে এই হামলার ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জার্মান চ্যান্সেলর, দেশটির স্বরাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীসহ অঙ্গরাজ্যটির মিনিস্টার প্রেসিডেন্ট রাইনার হাজেলফ ও দেশটির রাজনৈতিক নেতৃবৃন্দ। তাদের ঘটনাস্থল পরিদর্শনেরও কথা রয়েছে। অবিলম্বে হামলাকারীর বিস্তারিত পরিচয় ও শাস্তি নিশ্চিত করার দাবী হতাহতের স্বজনদের।

তবে স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা নিরাপদে আছেন জানিয়েছে সেখানে বসবাসরত কয়েকজন প্রবাসী।

এদিকে এই ঘটনার পরপরই সন্ত্রাসী হামলার আশঙ্কাকায় জাক্সেন আনহাল্ট এর প্রতিবেশী থুইরিঙ্গেন অঙ্গরাজ্যের এয়ারফুর্টের বড়দিনের মার্কেট বন্ধ ঘোষণা করেছে প্রদেশটির মার্কেট কর্তৃপক্ষ।

এর আগে ২০১৬ সালে জার্মানির রাজধানী বার্লিনের একটি ক্রিসমাসের মার্কেটে জনতার ভিড়ের মধ্যে লরী হামলা চালিয়ে কমপক্ষে ১২ জনকে হত্যা করে তিউনিসিয়ার বংশোদ্ভূত রাজনৈতিক আশ্রয়প্রার্থী আনিস আমরি। তার সাথে উগ্রবাদী ইসলামিক স্টেট এর সাথে যোগাযোগ ছিল বলেও জানিয়েছিল পুলিশ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে কড়াকড়ি আনছে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সীমিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ বিষয়ে দেশটির বিভিন্ন...

বিশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের...

এ সম্পর্কিত আরও পড়ুন