অভিবাসনআজ থেকে প্রবাসীদের ‘এমআরপি’ বিতরণ শুরু

আজ থেকে প্রবাসীদের ‘এমআরপি’ বিতরণ শুরু

ঢাকা অফিস

আজ থেকে প্রবাসী বাংলাদেশিদের মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) দেওয়া শুরু হচ্ছে। প্রাথমিকভাবে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসে আবেদনকৃত প্রবাসীদের এমআর পাসপোর্ট দেওয়া হবে। আগামী ২০ ডিসেম্বর থেকে মালয়েশিয়ায় পাসপোর্ট দেওয়া শুরু হবে। পর্যায়ক্রমে ইতালিসহ অন্যান্য দেশেও এমআর পাসপোর্ট প্রবাসীদের হাতে তুলে দেওয়া হবে।

জানা গেছে, সময়মতো পাসপোর্ট নবায়ন না হওয়ার কারণে সৌদি আরব ও মালয়েশিয়ায় অবস্থান করা ২৬ হাজার বাংলাদেশি কর্মীর জীবন অনিশ্চিত হয়ে পড়েছে। পাসপোর্ট নবায়ন না হওয়ায় এদের অনেকেই দেশে ফিরে আসতে হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল।

এ সংক্রান্ত গণমাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ার পর আইন ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল তার পোস্টে বলেন, এত পরিমাণ এমআরপি পাসপোর্ট ছাপানো হচ্ছে যে, আগামী দুই-তিন বছরে এই সমস্যা আর কখনো হবে না। প্রবাসীদের এমআরপি নিয়ে অনেক কষ্ট, দুর্ভোগ ও অনেক ধরনের হয়রানি হয়েছে জানিয়ে তার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন তিনি। পরে তিনি ১৫ ডিসেম্বর থেকে প্রবাসীদের পাসপোর্ট দেওয়ার কথা জানান।

এদিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শেফায়েত হোসেন বলেন, প্রাথমিকভাবে ১৫ ডিসেম্বর থেকে সৌদি আরবে প্রবাসীদের মধ্যে এমআর পাসপোর্ট দেওয়া হবে। তবে মালয়েশিয়ায় প্রবাসীদের মধ্যে আগামী ২০ ডিসেম্বর থেকে পাসপোর্ট দেওয়া শুরু হবে। এরপর পর্যায়ক্রমে ইতালিসহ অন্যান্য দেশে প্রবাসীদের মধ্যে এমআর পাসপোর্ট দেওয়া হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা থেকে বাঁচতে সমুদ্রে পথে ইউরোপে পাড়ি দিচ্ছিলেন কয়েক ডজন অভিবাসন...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের দুয়ার খুলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়ার কর্তৃপক্ষ...

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রবাস ডেস্ক মাত্র পাঁচ বছর পরেই বাংলাদেশের অর্থনীতি ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।...

যুক্তরাষ্ট্রে পরিবার পরিকল্পনা তহবিলে নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের ও বিমাবিহীন মানুষের পরিবার পরিকল্পনা সেবায় দেওয়া সরকারি তহবিলে নতুন শর্ত আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে...

যুক্তরাষ্ট্রে কৃষি শ্রমিক ভিসার পরিবর্তন পুনর্বিবেচনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে অস্থায়ী কৃষি শ্রমিকদের ভিসা কর্মসূচিতে মজুরি কমানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালত বলেছে,...

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে কড়াকড়ি আনছে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সীমিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ বিষয়ে দেশটির বিভিন্ন...

বিশেষ সংবাদ

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ডুবে ৩৭ অভিবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক উন্নত জীবনের আশা আর নিজ দেশে চলামান নৃশংসতা...

শিগগিরই বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলছে

ঢাকা অফিস সরকারের অব্যাহত সফল প্রচেষ্টার ফলে শিগগিরই মালয়েশিয়ায় বাংলাদেশিদের...

এ সম্পর্কিত আরও পড়ুন